:: Gaxon_Info ::
Try To Better Service....
::Info
:: ::
::Bangla_Problem::
:: Follow Us ::
Online Page Viewing..
Search
Translate This Page in Any Language [ Break the Language ]
Showing posts with label Gaxonn Blog. Show all posts
Showing posts with label Gaxonn Blog. Show all posts
04:10
::: Gaxon Health Care :::
মাথাব্যথা কার না হয়? শিশু থেকে বৃদ্ধ, সবাই কখনো
না কখনো মাথাব্যথায় ভোগেন।
মাথাব্যথার ধরন বা কারণ অনুযায়ী চিকিৎসা নিতে হয়।
এ জন্য প্রথমে প্রয়োজন রোগ নির্ণয় করা।
মাথাব্যথা মূলত দুই প্রকার
ক. ব্যথার উৎস মাথার ভেতর: এমন সমস্যা প্রাইমারি হেডেক
নামে পরিচিত। যেমন: মাইগ্রেন, টেনশন হেডেক, ক্লাস্টার হেডেক ইত্যাদি।
১. মাথাব্যথার তাৎক্ষণিক নিরাময় করার জন্য বিভিন্ন
বেদনানাশক ওষুধ সেবন করা যেতে পারে। আবার অতিরিক্ত বেদনানাশক ওষুধ সেবনও মাথাব্যথার
কারণ হতে পারে। তাই খুব প্রয়োজন না হলে এবং চিকিৎসকের পরামর্শ ব্যতীত যখন-তখন ওষুধ
খাওয়া উচিত নয়।
২. পরবর্তী সময়ে বারবার মাথাব্যথা যেন না হয় এবং ব্যথার
তীব্রতা যেন কম থাকে, তার জন্য কিছু চিকিৎসা প্রয়োজন হতে পারে।
ব্যথা কমাতে কিছু কিছু অভ্যাসও পরিবর্তন করতে হবে।
অতিরিক্ত ধূমপান, মদ্যপান, মাদক সেবন, চ-কফি, অনিয়মিত এবং অতিরিক্ত ঘুমের ওষুধ সেবন,
রোদ বা অতিরিক্ত গরম আবহাওয়ায় বেশিক্ষণ থাকা, অতিরিক্ত শারীরিক, মানসিক পরিশ্রম, ক্ষুধার্ত
থাকা ও সময়মতো না খাওয়া, যেকোনো ধরনের মানসিক চাপ ইত্যাদি মাথাব্যথার কারণ। তাই এসব
অভ্যাস পরিবর্তন করলে মাথাব্যথা অনেকাংশে কমে আসবে।
পাশাপাশি ইতিবাচক জীবনচর্চা, সুনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস,
শারীরিক বা মানসিক বিশ্রাম, পর্যাপ্ত ঘুম, মেডিটেশন ইত্যাদি মাথাব্যথার প্রকোপ কমাতে
সাহায্য করে।
খ. ব্যথার উৎস যখন মাথার বাইরে: এটি সেকেন্ডারি হেডেক।
এমন ব্যথার কারণটি বাইরে কোথাও রয়েছে, যাতে মাথাও আক্রান্ত হয়। যেমন: সাইনুসাইটিস,
মাসটয়ডাইটিস, গ্লুকোমা, দাঁতের সমস্যা, আঘাত, মস্তিষ্কের টিউমার ইত্যাদি।
এ ক্ষেত্রে সাধারণত যে কারণে মাথাব্যথা হচ্ছে তা অনুসন্ধান
করা জরুরি। একজন স্নায়ু বিশেষজ্ঞের তত্ত্বাবধানে পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে রোগ নির্ণয়
করে চিকিৎসা করলেই রোগ নিরাময় সম্ভব
Source:- Abp News,The
Stateman,Masable,Bartoman,Kolom,Aajkaal,prothom alo technology, Times of India,
BBC, Technology Android, NDTV, News India,Android rap,Techtune with Android,In
Technology,Android Gear, CNN, Telegraph, Gaxonn technology News, Gaxonn News/Tips,
Gaxon Health Care, www.gaxon.in
যদি
এই পোস্ট তোমার কোনও উপকার বা জ্ঞান অর্জনে এর কাজে লাগে, তবে তা আমাদের কমেন্ট করে
জানাতে পারো।
::: Thanks to visit on Gaxonn :::
03:28
::: Gaxon Health Care :::
শীত পেরিয়ে এখন গরম পড়তে শুরু করেছে। আবহাওয়ার এই
পরিবর্তনের সময়ে দেখা দেয় নানা অসুখ-বিসুখ। এ সময়ে ছড়ায় এমনি একটি মারাত্মক রোগের নাম
টাইফয়েড। টাইফয়েড রোগ পানিবাহিত। সালমনেলা টাইফি ও প্যারাটাইফি জীবাণু থেকে টাইফয়েড
রোগ হয়ে থাকে।
টাইফয়েডের লক্ষণ
প্রচণ্ড মাথাব্যথা, গলাব্যথা, পেটব্যথা, শরীর দুর্বল
হয়ে যাওয়া, জ্বরে শরীরের তাপমাত্রা ১০৩-১০৪ ফারেনহাইট, ডায়রিয়া, কোষ্ঠকাঠিন্য, চামড়ায়
লালচে দানা দেখা দেওয়া টাইফয়েডের প্রাথমিক লক্ষণ। অনেক ক্ষেত্রেই এই জ্বর প্রথম সপ্তাহে
ধরা পড়ে না। দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহে জ্বর ধরা পড়ে এবং মারাত্মক আকার ধারণ করতে পারে।
ওষুধ চলা অবস্থায়ও সপ্তাহ খানেক জ্বর থাকতে পারে।
টাইফয়েডের কারণ
টাইফয়েডের অন্যতম কারণ হলো দূষিত খাবার গ্রহণ। এ ছাড়া
আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে এলে এবং পানির মাধ্যমেও এই রোগের জীবাণু ছড়ায়। এ রোগের
জটিলতাও নেহাত কম নয়। রক্তক্ষরণ, অগ্নাশয়ে প্রদাহ, মেরুদণ্ডে সংক্রমণ এমনকি কিডনিতেও
বড় ধরনের সমস্যা দেখা দিতে পারে টাইফয়েড থেকে।
কী করবেন
টাইফয়েড হলে কী করতে হবে সে বিষয়ে কিছু পরামর্শ দিয়েছেন
চিকিত্সক ড. দীনা শারমিন—
রক্ত পরীক্ষা
টাইফয়েড পানিবাহিত জীবাণুর মাধ্যমে ছড়ায়। তাই টাইফয়েড
হয়েছে কি না, তা বুঝতে সবার আগে অসুস্থ ব্যক্তির রক্ত পরীক্ষা করতে হবে।
পরিষ্কার-পরিচ্ছন্ন থাকা
সব সময় পরিষ্কার পোশাক পরতে হবে। নিরাপদ ও বিশুদ্ধ
পানি পান করতে হবে। অবশ্যই হাত ভালোভাবে ধুতে হবে। ঘরের জিনিসপত্র নিয়মিত পরিষ্কার
রাখতে হবে এবং আক্রান্ত ব্যক্তির ব্যবহূত জিনিসপত্র আলাদা করে রাখতে হবে।
পানি, খাবারে সতর্কতা
পানি ফুটিয়ে পান করতে হবে। খাবার গরম করে খেতে হবে।
বাইরের খাবার খেলে সব সময় সচেতন থাকতে হবে। অপরিষ্কার শাক-সবজি ও কাঁচা-ফলমূল খাওয়া
থেকে বিরত থাকতে হবে।
বাসস্থান ও টয়লেটের সুব্যবস্থা
পরিষ্কার-পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত টয়লেট ব্যবহার
করতে হবে। লক্ষ রাখতে হবে কোনোভাবেই যেন টয়লেটে ময়লা বা পানি জমে না থাকে। আক্রান্ত
ব্যক্তির টয়লেট নিয়মিত পরিষ্কার করতে হবে। আক্রান্ত ব্যক্তিকে খোলামেলা ও পরিষ্কার
বাসায় রাখতে হবে।
টাইফয়েড হয়েছে কি না, তা যেমন রক্ত পরীক্ষার মাধ্যমে
নিশ্চিত হতে হবে, তেমনি ওষুধ খাওয়ার জন্যও অবশ্যই রোগীকে একজন চিকিত্সকের কাছে নিয়ে
যেতে হবে।
Source:- Abp News,The
Stateman,Masable,Bartoman,Kolom,Aajkaal,prothom alo technology, Times of India,
BBC, Technology Android, NDTV, News India,Android rap,Techtune with Android,In
Technology,Android Gear, CNN, Telegraph, Gaxonn technology News, Gaxonn News/Tips,
Gaxon Health Care, www.gaxon.in
যদি
এই পোস্ট তোমার কোনও উপকার বা জ্ঞান অর্জনে এর কাজে লাগে, তবে তা আমাদের কমেন্ট করে
জানাতে পারো।
::: Thanks to visit on Gaxonn :::
09:48
::: Gaxonn Technology News :::
মুঠোফোন যেমন আমাদের জীবনকে সহজ করে তুলেছে তেমনি
এর অতিরিক্ত ব্যবহারের কারণে মানুষের মধ্যে নানান বদভ্যাসও গড়ে উঠছে। অনেকের কাছে জীবনের
স্বাভাবিক সবকিছুর সঙ্গে জড়িয়ে গেছে মুঠোফোন। নানা কাজে প্রতিদিন অসংখ্যবার চোখ রাখতে
হয় মুঠোফোনের পর্দায় বা পরীক্ষা করে দেখতে হয় কেউ কল করেছে কি না। মানুষের সঙ্গে বারবার
যন্ত্রের এই ক্ষণিকের সাক্ষাৎকে গবেষকেরা বলেন, ‘মাইক্রো-ইন্টারঅ্যাকশন’। অভ্যাসবশত
গড়ে ওঠা মাইক্রো-ইন্টারঅ্যাকশন মানুষের জীবনে যন্ত্রণাদায়ক হয়ে উঠতে পারে।
মুঠোফোন-সৃষ্ট বদভ্যাসের মধ্যে একটি হচ্ছে টয়লেটে
বসে মোবাইলে বার্তা পাঠানো, কথা বলার মতো ঘটনা। সম্প্রতি যুক্তরাষ্ট্রের চালানো এক
জরিপে দেখা গেছে প্রতি চারজনের অন্তত তিনজন টয়লেটে গিয়ে মোবাইল ফোন ব্যবহার করেন।
মুঠোফোনের কারণে গড়ে ওঠা অভ্যাসের আরেকটি হচ্ছে সকালে
ঘুম থেকে উঠেই মোবাইল খুঁজে বেড়ানো। রাতে ঘুমাতে যাওয়ার আগে যেখানেই মোবাইল ফোন রাখা
হোক না কেনো সকালে ঘুম থেকে উঠে সবার আগে মোবাইল ফোনটি নেড়েচেড়ে দেখার অভ্যাস গড়ে তোলেন
অনেকেই। শুধু ঘুম থেকে জেগে মোবাইল হাতড়ানোই
নয়, ঘুমাতে যাওয়ার আগে সর্বশেষ যে কাজটি অনেকেই করছেন তা হচ্ছে মোবাইল ঘাঁটাঘাঁটি করা।
মোবাইলের পেছনে অতিরিক্ত অর্থ ব্যয় করা এখন অনেকের
অভ্যাসে পরিণত হয়েছে। অ্যাপ্লিকেশন কেনা থেকে শুরু করে স্মার্টফোনটিকে ফ্যাশন পণ্য
হিসেবে ব্যবহার করতে অনেকেই এর পেছনে অঢেল অর্থ খরচ করছেন এখন।
মুঠোফোন হাতে থাকায় যেখানে সেখানে সবকিছুরই ছবি তোলায়
ব্যস্ত হয়ে পড়ছেন ব্যবহারকারী। আর অযথা এই ছবি তোলার অভ্যাস পরিণত হচ্ছে বদভ্যাসে।
মুঠোফোনে গেম খেলা বা অতিরিক্ত সময় ভিডিও দেখার মতো
অভ্যাসও তৈরি হচ্ছে। মুঠোফোনের চার্জার দেখলেই অনেক ব্যবহারকারীকে ঝাঁপিয়ে পড়তে দেখা
যায় যা তাঁর অভ্যাসের কারণে হতে পারে। মুঠোফোন ব্যবহারের ফলে দেখা যায় অনেকের কানে
সব সময় হেডফোন দেওয়া রয়েছে। কান থেকে হেডফোন না খোলার কারণে অনেক সময় গুরুত্বপূর্ণ
কথা শুনতে পান না ব্যবহারকারী। কানে সব সময় হেডফোন দিয়ে রাখাটাও বদভ্যাসের পর্যায়েই
পড়ে। অনেকেই আবার মুঠোফোনে চ্যাটিং আর বার্তা পাঠানোর কাজে সর্বক্ষণ ব্যস্ত থাকেন আর
এই সব সময় ব্যস্ত থাকার বিষয়টি বদভ্যাস বলে বিবেচিত হয়। অনেকেই খাওয়ার সময় তার মোবাইল
ফোন নিয়ে ব্যস্ত হয়ে পড়েন। খাবার সামনে রেখে মুঠোফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে সময় কাটানোটা
তখন বদভ্যাসের পর্যায়ে পড়ে।
কারও জন্য যখন অপেক্ষা করতে হয় তখন সময় কাটানো কাটানোর
উদ্দেশ্যে অনেকেই উদ্দেশ্যহীন ভাবে অ্যাপ্লিকেশন চালাতে শুরু করেন বা গেম খেলতে শুরু
করেন। অনেকেই পাশে বসে থাকা কোনো ব্যক্তির সঙ্গে আলাপচারিতায় যান না। এতে সামাজিকতা
নষ্ট হয়।
অতিরিক্ত মুঠোফোনের ব্যবহারে মানসিক ও শারীরিক ক্ষতি
হতে পারে বলে গবেষকেরা সতর্ক করেছেন।
স্বাভাবিক সুন্দর জীবন-যাপনে মুঠোফোনের যন্ত্রণা থেকে
দূরে থাকতে সাতটি উপায় মানুষের জন্য কাজে লাগতে পারে।
১. বার্তা নয়, প্রয়োজনে কথা বলতে পারেন
২. মাঝে মাঝে মুঠোফোন ব্যবহার থেকে নিজেকে বিরতি দিতে
পারেন
৩. একসঙ্গে একাধিক কাজ এড়িয়ে চলুন এবং নির্দিষ্ট কাজে
মনোযোগ দিন
৪. খাবার সময় মুঠোফোনের ব্যবহার এড়িয়ে চলুন
৫. ছবি তোলার আগে নিজে উপভোগ করুন
৬. ছবি আপলোড করার আগে যাচাই করুন
৭. রাতে প্রয়োজনবোধে মুঠোফোন বন্ধ করে ঘুমাতে যেতে
পারেন।
Source:- Abp News,The Stateman,Masable,Bartoman,Kolom,Aajkaal,prothom
alo technology, Times of India, BBC, Technology Android, NDTV, News India,Android
rap,Techtune with Android,In Technology,Android Gear, CNN, Telegraph, Gaxonn
technology News, Gaxonn News/Tips.
যদি এই পোস্ট তোমার
কোনও উপকার বা জ্ঞান অর্জনে এর কাজে লাগে,
তবে তা আমাদের কমেন্ট করে জানাতে পারো।
::: Thanks to visit on Gaxonn :::
09:43
::: Gaxonn Technology News :::
সম্প্রতি যুক্তরাজ্যের গবেষকেরা এমন এক ধরনের ইন্টারনেট
ব্যবস্থা তৈরির দাবি করেছেন যা সার্ভার ছাড়াই চলবে। গবেষকেদের দাবি, তাঁদের তৈরি অবকাঠামোতে
ইন্টারনেট ব্যবস্থা আরও বেশি সামাজিক হবে যাতে সার্ভারের পরিবর্তে পিয়ার টু পিয়ার বা
স্বাধীন গ্রাহক থেকে গ্রাহকের মধ্যে যোগাযোগ ব্যবস্থা গড়ে উঠবে। গবেষকেরা এর নাম দিয়েছেন
‘দ্য পারসুইট ইন্টারনেট’।
ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে পরিচালিত ‘পারসুইট’ নামের
একটি প্রকল্পে সার্ভার ছাড়া ইন্টারনেট ব্যবস্থার একটি প্রোটোটাইপ তৈরি করেছেন গবেষকেরা
। প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ার এক খবরে বলা হয়েছে, তাঁরা দাবি করছেন, পারসুইট ইন্টারনেট
হবে একটি বুদ্ধিমান ইন্টারনেট ব্যবস্থা যাতে ব্যবহারকারীদের কনটেন্ট দেখতে সরাসরি সার্ভারে
প্রবেশ করতে হবে না। এতে ব্যক্তিগত কম্পিউটার কনটেন্ট গ্রহীতা হিসেবে কনটেন্ট কপি করে
তা পুনরায় প্রকাশ করতে সক্ষম হবে এবং অন্যান্য গ্রহীতাকে দেখার সুযোগ করে দেবে। এতে
করে তথ্য শুধু মূল উ ৎসের পরিবর্তে বিশাল কম্পিউটার নেটওয়ার্কে থাকবে। গবেষকেরা দাবি
করছেন, এই পদ্ধতিতে ইন্টারনেট হবে দ্রুতগতির এবং ব্যবহারকারীর ব্যক্তিগত নিরাপত্তা
বাড়বে।
গবেষকেরা দাবি করেছেন, বর্তমান ইন্টারনেট ব্যবস্থায়
যে ইউনিফর্ম রিসোর্স লোকেটর বা ইউআরএল পদ্ধতিতে তথ্য খোঁজা হয় পারসুইট ইন্টারনেট ব্যবস্থায়
তা ইউনিফর্ম রিসোর্স আইডেন্টিফায়ারস বা ইউআরআই হিসেবে খোঁজা হবে। কেমব্রিজ কম্পিউটার
ল্যাবের গবেষক ডার্ক ট্রোসেন জানিয়েছেন, ইউনিফর্ম রিসোর্স আইডেন্টিফায়ার্স হচ্ছে তথ্যটি
বা কনটেন্ট কি তার সহজ পরিচিতি।
Source:- Abp News,The Stateman,Masable,Bartoman,Kolom,Aajkaal,prothom
alo technology, Times of India, BBC, Technology Android, NDTV, News India,Android
rap,Techtune with Android,In Technology,Android Gear, CNN, Telegraph, Gaxonn
technology News, Gaxonn News/Tips.
যদি এই পোস্ট তোমার
কোনও উপকার বা জ্ঞান অর্জনে এর কাজে লাগে,
তবে তা আমাদের কমেন্ট করে জানাতে পারো।
::: Thanks to visit on Gaxonn :::
09:32
::: Gaxonn Technology News :::
সরকারি চাকরি যদি দুর্নীতির আখড়া হয়, তাহলে সৎ মানুষেরা
সেখানে যোগ দিতে চান না। ছোটখাটো কাজেও যাঁরা প্রতারণার আশ্রয় নেন, সরকারি চাকরির প্রতি
তাঁরাই সাধারণত বেশি আগ্রহী হয়ে থাকেন। যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয় ও পেনসিলভানিয়া
বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় এ তথ্য পাওয়া গেছে।
দুই বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা মোট ৬০০ জন শিক্ষার্থীর
আচরণের একটি পরীক্ষা নেন। এতে তাঁদের একটি লুডুর ছক্কা নিক্ষেপ করে কত উঠেছে জানাতে
বলা হয়। শর্ত ছিল, যত বেশি নম্বর উঠবে, তত বেশি অর্থ দেওয়া হবে। এতে দেখা যায়, ভারতের
বেঙ্গালুরুর শিক্ষার্থীরা নিজেদের নম্বর বাড়িয়ে বলেছেন। আর প্রতারণামূলক কৌশল অবলম্বনকারী
এই ছাত্রছাত্রীদের মধ্যে সরকারি চাকরির প্রতি আগ্রহ অন্যদের তুলনায় ৬ দশমিক ৩ শতাংশ
বেশি। আরেক পরীক্ষায় ওই শিক্ষার্থীদের কিছু অর্থ দাতব্য কাজে এবং বাকিটা নিজেদের মধ্যে
ভাগ করে নিতে বলা হয়। এতে দেখা যায়, যাঁরা বেশির ভাগ অর্থ নিজেদের জন্য রেখেছিলেন,
সরকারি চাকরির প্রতি তাঁরাই বেশি আগ্রহী।
হার্ভার্ডের শিক্ষক রেমা হানা বলেন, সরকারি চাকরিতে
দুর্নীতির বিষয়টি সম্পর্কে অবগত কেউ সাধারণত তাতে যেতে চাইবেন না।
আরেক গবেষক শিং-য়ি ওয়াং বলেন, তাঁদের পরীক্ষায় প্রতারণামূলক
আচরণের যে প্রমাণ মিলেছে, তা থেকে বাস্তবেও সরকারি কর্মকর্তাদের আচরণের ব্যাপারে কিছুটা
অনুমান করা যায়। টেলিগ্রাফ।
Source:- Abp News,The Stateman,Masable,Bartoman,Kolom,Aajkaal,prothom
alo technology, Times of India, BBC, Technology Android, NDTV, News India,Android
rap,Techtune with Android,In Technology,Android Gear, CNN, Telegraph, Gaxonn
technology News, Gaxonn News/Tips.
যদি এই পোস্ট তোমার
কোনও উপকার বা জ্ঞান অর্জনে এর কাজে লাগে,
তবে তা আমাদের কমেন্ট করে জানাতে পারো।
::: Thanks to visit on Gaxonn :::
09:05
::: Gaxonn Technology
News :::
মার্কিন গবেষকেরা সম্প্রতি গ্রাফিনি নামের বিশেষ উপাদান
ব্যবহার করে এমন কম্পিউটার চিপ তৈরি করেছেন যাতে বিদ্যুৎ শক্তির পরিবর্তে আলো ব্যবহূত
হয়। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট ম্যাশেবলের এক খবরে এ তথ্য জানানো হয়েছে।
গ্রাফিনি নিয়ে গবেষণা করে ২০১০ সালে যুক্তরাজ্যের
ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা নোবেল পুরস্কার জিতেছিলেন। ২০০৪ সালে এক অণু
পুরুত্বের এই কার্বন গ্রাফিনি আবিষ্কার করেছিলেন গবেষকেরা। গ্রাফিনিকে পৃথিবীর সবচেয়ে
শক্তিশালি উপাদান বলেন গবেষকেরা যা ইস্পাতের চেয়ে ৩০০ গুণ শক্তিশালী।
এমআইটি ও কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষকেদের সঙ্গে
আইবিএমের গবেষকেরা মিলে গ্রাফিনি চিপ তৈরি করেছেন।
‘নেচার ফোটোনিকস’ সাময়িকীতে গবেষণা সংক্রান্ত তথ্য
প্রকাশিত হয়েছে।
ম্যাসাচুসেটস বিশ্ববিদ্যালয়ের গবেষকেদের দাবি, গ্রাফিনি
চিপ ব্যবহারে কম্পিউটারে বিদ্যুত্ খরচ কমবে এবং তাপ উত্পন্ন হবে না। এ ছাড়াও সাশ্রয়ী
খরচে দ্রুতগতিসম্পন্ন গ্রাফিনি চিপ তৈরি করা যাবে।
অবশ্য, গ্রাফিনি চিপ তৈরির বিষয়টি একেবারে নতুন নয়।
ফিনল্যান্ডের মুঠোফোন নির্মাতা প্রতিষ্ঠান নকিয়া মোবাইল ডিভাইসে গ্রাফিনি চিপ তৈরির
বিষয়টি নিয়ে গবেষণা করছে। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে ইউরোপিয়ান ইউনিয়ন নকিয়াকে গ্রাফিনি চিপ নিয়ে গবেষণার জন্য ১৩৫ কোটি
মার্কিন ডলার বিনিয়োগ করেছে।
Source:- Abp News,The Stateman,Masable,Bartoman,Kolom,Aajkaal,prothom alo technology, Times of India, BBC, Technology Android, NDTV, News India,Android rap,Techtune with Android,In Technology,Android Gear, CNN, Telegraph, Gaxonn technology News, Gaxonn News/Tips.
যদি এই পোস্ট তোমার কোনও উপকার বা জ্ঞান অর্জনে এর কাজে লাগে, তবে তা আমাদের কমেন্ট করে জানাতে পারো।
Source:- Abp News,The Stateman,Masable,Bartoman,Kolom,Aajkaal,prothom alo technology, Times of India, BBC, Technology Android, NDTV, News India,Android rap,Techtune with Android,In Technology,Android Gear, CNN, Telegraph, Gaxonn technology News, Gaxonn News/Tips.
যদি এই পোস্ট তোমার কোনও উপকার বা জ্ঞান অর্জনে এর কাজে লাগে, তবে তা আমাদের কমেন্ট করে জানাতে পারো।
::: Thanks to visit on Gaxonn :::
Subscribe to:
Posts
(Atom)

