Search

Translate This Page in Any Language [ Break the Language ]

Showing posts with label Eyes Dark. Show all posts
Showing posts with label Eyes Dark. Show all posts
অনেকদিন ধরে সিগারেট খাওয়ার অভ্যেস থাকলে মস্তিষ্কের গুরুত্বপূর্ণ অংশ পাতলা হয়ে যেতে থাকে

স্বাস্থ্যবিষয়ক একটি ওয়েবসাইটে সাম্প্রতিক এক গবেষণার ভিত্তিতে এই তথ্য প্রকাশ করা হয়।

গবেষণায় জানা গেছে ধূমপান মস্তিষ্কের বাইরের স্তর বা ‘কর্টেক্স পাতলা করে ফেলে। মস্তিষ্কের এই অংশ স্মৃতি, ভাষা এবং উপলব্ধির বিষয়গুলো সঙ্গে যুক্ত। ফলে বয়স বাড়ার সঙ্গে চিন্তাশক্তি কমতে থাকে.....
::: Gaxon Inspired :::

ভালোবাসা মানে কেবল কারও প্রেমে পড়া নয়, ভালোবাসা মানে জেগে ওঠা, জীবনকে নতুন করে সাজাতে ঘুরে দাঁড়ানোও। জার্মান মনোবিজ্ঞানীরা বলছেন, একটা রোমান্টিক সম্পর্ক তরুণ-তরুণীদের নেতিবাচক আবেগ কমায় এবং....
::: Gaxon Technology News & Blast :::

বিশেষ নোট:এই টিউনে বিবৃত তথ্য ব্যবহার করে আপনি যদি কোন প্রকার ক্ষতির সম্মুখীন হন, তাহলে তার দায়ভার শুধুই আপনার। আমি নিজেকে একজন Techno-Libertarian মনে করি এবং মনে প্রাণে বিশ্বাস করি যে অনলাইনের প্রতিটি তথ্য জানার নিরুঙ্কুশ স্বাধীনতা প্রতিটি ইউজারের রয়েছে। তাই এই টিউন শেয়ার করছি। যেটা করবেন নিজ দায়িত্বে করবেন। আমি বা Gaxon আপনার কোন প্রকার ক্ষতির জন্য দায়ী থাকব না।

হলিউডি ছবির ওই দৃশ্যের কথা মনে আছে যেখানে গডফাদার তার পোষা খুনীর সাথে কখনো মখোমুখি সাক্ষাত না করে এক অতি গোপন নেটওয়ার্কের......
::: Gaxon Health_Care :::

আসক্তি মাত্রই ক্ষতিকর আর স্মার্টফোনে আসক্তি যে মারাত্মক ক্ষতির কারণ হতে পারে, তা গবেষক ও চিকিত্সকেরা দীর্ঘদিন ধরে বলে আসছেন। অতিরিক্ত স্মার্টফোনের ব্যবহার এবং স্মার্টফোন থেকে নির্গত আলো দীর্ঘমেয়াদি চোখের সমস্যা তৈরি।

যুক্তরাজ্যের চক্ষুরোগ-চিকিত্সকেরা জানিয়েছেন, মানুষ স্মার্টফোনে এতটাই আসক্ত হয়ে যাচ্ছে যে তাঁরা চোখের সর্বনাশের ঝুঁকি তৈরি করে ফেলছে। বিবিসি অনলাইনের এক খবরে এ তথ্য জানানো হয়েছে।

অতিরিক্ত সময় ধরে মোবাইল ফোন, কম্পিউটার, ট্যাবলেট ও ফ্ল্যাট স্ক্রিন টিভি দেখার বিষয়ে সতর্ক থাকতে বলেছেন চক্ষুরোগ-বিশেষজ্ঞরা। তাঁদের দাবি, যে যন্ত্রগুলো থেকে আলো নির্গত হয় তা চোখের দীর্ঘমেয়াদি সমস্যা তৈরি হতে পারে এবং মাথাব্যথা হতে পারে।

দুই হাজার লোকের মধ্যে চালানো এক জরিপের কথা বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে। ওই জরিপে ২৫ বছরের কম বয়সীরা দিনে ৩২ বারেরও বেশি মোবাইল ফোনে চোখ রাখেন-এমন তথ্য জানা গেছে।

 চক্ষুরোগ-চিকিত্সক অ্যান্ডি হেপওর্থ দাবি করেছেন, মোবাইল চোখের দিকে তাকালে চোখের পলক কম পড়ে এবং স্বাভাবিকের তুলনায় স্মার্টফোন চোখের বেশি কাছাকাছি এনে কোনো বিষয় দেখা হয়। মোবাইল ফোনের আলো চোখের জন্য ক্ষতিকর ও বিষাক্ত হতে পারে। তাই একটানা দীর্ঘক্ষণ স্মার্টফোন স্ক্রিনের দিকে তাকিয়ে থাকা উচিত নয়।


এদিকে, অতিরিক্ত সময় ধরে মুঠোফোন ব্যবহারের ক্ষতিকর দিক নিয়ে টাইমস অব ইন্ডিয়াও এক প্রতিবেদন প্রকাশ করেছে। এ প্রতিবেদনে দাবি করা হয়েছে, অতিরিক্ত সময় ধরে মোবাইল ফোনের ব্যবহার শুক্রাণু কমিয়ে দিতে পারে। অধিকাংশ পুরুষই তাঁর মুঠোফোন প্যান্টের পকেটে রাখেন। এ সময় রেডিও ফ্রিকোয়েন্সি ইলেকট্রো ম্যাগনেটিক রেডিয়েশন পুরুষের প্রজননতন্ত্রের ক্ষতি করতে পারে। এ ধরনের ক্ষতিকর তরঙ্গ শুক্রাণুর ওপর প্রভাব ফেলে এবং শুক্রাণুর ঘনত্ব কমিয়ে দিতে পারে। মুঠোফোন তরঙ্গে শুক্রাণুর ক্ষতি বিষয়ক সাম্প্রতিক এক গবেষণায় যুক্তরারে গবেষকেরা এ তথ্য পেয়েছেন। ভারতের জয়েন্ট প্রতিস্থাপন চিকিত্সক নীরদ ভেং সরকার জানিয়েছেন, অতিরিক্ত সময় ধরে মেসেজ বা বার্তা টাইপ করা হলে আঙুলের জয়েন্টগুলোতে ব্যথা হতে পারে এবং অবস্থা বেশি খারাপ হলে আর্থরাইটিসের মতো সমস্যা দেখা দিতে পারে। অনেকের ঘাড় ব্যথার সমস্যাও দেখা দিতে পারে। অনেকেই অতিরিক্ত ঝুঁকে বসে দীর্ঘ সময় ধরে বার্তা পাঠাতে থাকেন। বসার ভঙ্গির কারণেও শরীরে নানা অসুবিধা দেখা দিতে পারে। চিকিত্সকের পরামর্শ হচ্ছে অতিরিক্ত সময় ধরে মুঠোফোনে বার্তা লিখবেন না, বা অতিরিক্ত সময় স্মার্টফোনের স্ক্রিনে তাকাবেন না।
Source:- Abp News,The Stateman,, touchinlife, Wiki, Healthpro, Masable,Bartoman,Kolom,Aajkaal,prothomalo technology, 24hourstalks, Times of India, BBC, Technology Android, NDTV, News India,Android rap, Tuneid,Techtune with Android,In Technology,Android Gear, CNN, Telegraph, Gaxonn technology News, Gaxonn News/Tips. Spoken English & Grammar, www.gaxon.in, www.gaxonn.blogspot.com
যদি এই পোস্ট তোমার কোনও উপকার বা জ্ঞান অর্জনে এর কাজে লাগে, তবে তা আমাদের কমেন্ট করে জানাতে পারো। অথবা শেয়ার করো ফেসবুকে। www.gaxon.in
::: Thanks to visit on  Gaxonn :::
::: Gaxon Health Care :::

আগামীকাল ১৩ মার্চ, বিশ্ব কিডনি দিবস। কিডনি রোগ সম্পর্কে অনেকেই সঠিকভাবে জানেন না। এই রোগের লক্ষণ ও প্রতিরোধের উপায় নিয়ে কথা বলেছেন বারডেম জেনারেল হাসপাতালের নেফ্রোলজি (কিডনি রোগ) বিভাগের বিভাগীয় প্রধান সারোয়ার ইকবাল।


কেন হয় কিডনির রোগ?
কিডনি রোগের প্রধানতম কারণ কিডনির প্রদাহ। উচ্চরক্তচাপ ও ডায়াবেটিস নিয়ন্ত্রণে না থাকলে তা থেকেও হতে পারে এই রোগ। আবার যাঁদের রক্তচাপ অতিরিক্ত কম থাকে, তাঁদেরও হঠাৎ বিকল হয়ে যেতে পারে কিডনি। তবে এ ক্ষেত্রে রোগটি সহজে নিরাময়যোগ্য।

কীভাবে বুঝবেন কিডনির সমস্যা?
কিডনির রোগীদের শারীরিক দুর্বলতা, ক্ষুধামন্দা, বমি, পায়ে পানি আসা—এ ধরনের সমস্যা হতে পারে। তবে বেশির ভাগ ক্ষেত্রেই শুরুর দিকে তেমন কোনো লক্ষণ থাকে না। যখন সমস্যা দেখা দেয়, তখন হয়তো দুটি কিডনিই সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যায় এবং তা থেকে নিরাময়ের জন্য তেমন কিছু করার থাকে না। তাই কিডনি ভালো আছে কি না তা পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে জেনে নেওয়া উচিত। এসব পরীক্ষা-নিরীক্ষার মধ্যে রয়েছে প্রস্রাব পরীক্ষা ও রক্তে ক্রিয়েটিনিনের পরিমাণ নির্ণয় করা।

যাঁরা কিডনির সমস্যায় ভুগছেন

প্রোটিনসমৃদ্ধ খাবার খেতে হবে পরিমাণমতো। প্রতিদিন একটি ডিমের সাদা অংশ, দুই টুকরো মাছ এবং দুই টুকরো মুরগির মাংস খাবেন। আমিষসমৃদ্ধ খাবার এর চেয়ে বেশি খাওয়া যাবে না। কামরাঙা খাওয়া চলবে না একদমই। এটি আপনার কিডনিকে আরও ক্ষতিগ্রস্ত করবে। যাঁদের কিডনির সমস্যা খুব বেশি, তাঁদের অন্যান্য ফলের ব্যাপারেও রয়েছে নিষেধাজ্ঞা। অনেকের পা ফুলে যায়, তাঁরা এক দিনে এক লিটারের বেশি পানি পান করতে পারবেন না।

কারা রয়েছেন কিডনির রোগের ঝুঁকিতে?

বয়স্ক ব্যক্তিরা রয়েছেন ঝুঁকিতে। ৩৫ বছর বয়সের পর থেকে প্রতিবছরই কিডনির কার্যক্ষমতা কিছুটা কমতে থাকে। ৭০ বছর নাগাদ তা অত্যন্ত কমে যায়, আর তাই বেড়ে যায় কিডনির রোগের ঝুঁকি। যাঁদের ডায়াবেটিস ও উচ্চরক্তচাপ নিয়ন্ত্রণে নেই, তাঁরাও রয়েছেন ঝুঁকিতে। আগুনে পোড়া, ডায়রিয়া বা অতিরিক্ত বমি হওয়ার কারণে রক্তচাপ কমে যায়, তখন কিডনি রোগ হওয়ার ঝুঁকি রয়েছে।

প্রতিরোধ করুন


পর্যাপ্ত পানি পান করুন। প্রাপ্তবয়স্কদের জন্য দৈনিক আড়াই থেকে তিন লিটার পানি পান করা প্রয়োজন। আবার যাঁরা খুব বেশি দৈহিক পরিশ্রম করেন, তাঁদের প্রতিদিনের পানির চাহিদা আরও বেশি। আর যাঁদের প্রস্রাবে সংক্রমণ হয়, তাঁদের প্রচুর পানি পান করা উচিত। কামরাঙা খাওয়ার ব্যাপারে সচেতন থাকতে হবে। ডায়াবেটিস ও উচ্চরক্তচাপ নিয়ন্ত্রণে রাখুন। আপনার কিডনি ভালো আছে কি না তা জানার জন্য অন্তত একবার পরীক্ষা-নিরীক্ষা করান।

Source:- Abp News,The Stateman,Masable,Bartoman,Kolom,Aajkaal,prothom alo technology, Times of India, BBC, Technology Android, NDTV, News India,Android rap,Techtune with Android,In Technology,Android Gear, CNN, Telegraph, Gaxonn technology News, Gaxonn News/Tips, Gaxon Health Care, www.gaxon.in
যদি এই পোস্ট তোমার কোনও উপকার বা জ্ঞান অর্জনে এর কাজে লাগে, তবে তা আমাদের কমেন্ট করে জানাতে পারো।
::: Thanks to visit on  Gaxonn :::

::: Gaxon Health Care :::

হাঁটতে গেলেই টের পাচ্ছেন পায়ের গোড়ালিতে বেশ ব্যথা। অনেকটা কাঁটা বিঁধলে যে রকম হয় তেমন। আবার শীতে তো বটেই, সারা বছর পা ফাটার সমস্যা আছে। এ বিষয়ে নানা পরামর্শ দিয়েছেন জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের (পঙ্গু হাসপাতাল) সহকারী অধ্যাপক মনিরুল হক।

কেন হয় গোড়ালিতে ব্যথা?
অধিকাংশ ক্ষেত্রেই এ ধরনের ব্যথার নির্দিষ্ট কোনো কারণ থাকে না। তবে ক্যালকেনিয়ান স্পার ও প্যান্টার ফাসাইটিস নামক অসুখে গোড়ালিতে ব্যথা হতে পারে। পুরু ব্যান্ডের মতো একটি অংশের সাহায্যে পায়ের গোড়ালির হাড় পায়ের পাতার অন্যান্য অংশের সঙ্গে লাগানো থাকে, সেই ব্যান্ডটি কোনোভাবে ক্ষতিগ্রস্ত হলে ­প্যান্টার ফাসাইটিস নামক রোগ হয়। হাঁটতে গিয়ে বা দৌড়াতে গিয়ে বা কোনো কারণে হঠাৎ ব্যথা লেগে এমনটা হতে পারে। বয়সজনিত কারণেও কারও কারও এমন হয়। আর ক্যালকেনিয়ান স্পার নামক রোগটিতে পায়ের ক্যালকেনিয়াম নামক হাড়ে খানিকটা বাড়তি হাড় তৈরি হয়, যার ফলে গোড়ালিতে ব্যথা করতে পারে।

কাদের হয় গোড়ালির ব্যথা?
উচ্চতার তুলনায় ওজন বেশি এবং যাঁরা ডায়াবেটিসে ভুগছেন, সাধারণত তাঁদেরই এ ধরনের ব্যথা বেশি হয়ে থাকে। মেয়েদের মধ্যে এ ধরনের সমস্যা বেশি হয়ে থাকে, তবে যে কেউই ভুগতে পারেন গোড়ালির ব্যথায়।

কী করবেন গোড়ালিতে ব্যথা হলে?
নরম স্যান্ডেল ব্যবহার করুন। এমন জুতো পরুন, যা আপনার গোড়ালিকে পায়ের আঙুলের থেকে কিছুটা উঁচুতে রাখবে। ব্যথা কমানোর জন্য ব্যথানাশক ওষুধ খাওয়া যেতে পারে। আক্রান্ত স্থানে গরম সেঁক দিতে পারেন। সমস্যা বেশি মনে হলে চিকিৎসকের পরামর্শ নিন। প্রয়োজনে আপনাকে ফিজিওথেরাপি নিতে হতে পারে।

পায়ের গোড়ালি অতিরিক্ত ফাটছে?
শীতকালে অনেকেরই গোড়ালি ফাটে। কারও কারও আবার সারা বছরই গোড়ালি ফাটার সমস্যা থাকে। ফাটা গোড়ালির কারণেও হতে পারে ব্যথা। ফাটা গোড়ালি সহজেই জীবাণুর দ্বারা সংক্রমণ হতে পারে। এটি প্রতিরোধ করতে পা পরিষ্কার রাখতে হবে। পায়ের গোড়ালিতে ময়েশ্চারাইজার ব্যবহার করতে হবে।

কিছু সতর্কতা
ওজন নিয়ন্ত্রণে রাখুন। উচ্চতার তুলনায় যদি আপনার ওজন বেশি থাকে, তাহলে তা কমাতে চেষ্টা করুন। খাদ্যাভ্যাস ও জীবনযাত্রা পরিবর্তনের মাধ্যমে অতিরিক্ত ওজন কমিয়ে ফেলুন। নিয়মিত ব্যায়াম করুন। আরামদায়ক জুতা ব্যবহার করতে হবে।


Source:- Abp News,The Stateman,Masable,Bartoman,Kolom,Aajkaal,prothom alo technology, Times of India, BBC, Technology Android, NDTV, News India,Android rap,Techtune with Android,In Technology,Android Gear, CNN, Telegraph, Gaxonn technology News, Gaxonn News/Tips, Gaxon Health Care, www.gaxon.in
যদি এই পোস্ট তোমার কোনও উপকার বা জ্ঞান অর্জনে এর কাজে লাগে, তবে তা আমাদের কমেন্ট করে জানাতে পারো।
::: Thanks to visit on  Gaxonn :::

::: Gaxon Health Care :::

চোখের নিচে কালি নিয়ে দুশ্চিন্তার শেষ নেই। এই চোখের কালি দূর করতে কত কিছুই না করলেন। একটু কমলেও আবার আগের মতো হয়ে যায়। তাহলে উপায়? পরামর্শ দিয়েছেন মিডফোর্ড হাসপাতালের চক্ষু বিভাগের প্রধান অধ্যাপক শামসুল হক।

এর কারণ
 জন্মগত
 নিদ্রাহীনতা
 অ্যালার্জি
 ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া
 রক্তস্বল্পতা
 গর্ভাবস্থা বা ঋতুচক্রের সময়
 বয়সের প্রভাব
 অনেক সময় যকৃতের সমস্যা
সমস্যা দূর করতে
 পরিমিত ঘুমানোর অভ্যাস। অন্তত সাত-আট ঘণ্টা ঘুমাতে হবে।
 ঘুমের ব্যাঘাত ঘটায় এমন ওষুধ পরিহার করতে হবে।
 পর্যাপ্ত পরিমাণে বিশুদ্ধ পানি পান করুন। তবে রাতে ঘুমানোর আগে বেশি পানি খাওয়া অনুচিত।
 চোখ কচলানো একেবারে বাদ দিন। চোখে ঠান্ডা সেঁক দিতে পারেন।
 মাথার নিচে অতিরিক্ত বালিশ ব্যবহার করতে পারেন। এটি অনেক সময় চোখের ফোলাভাব কমাতে সাহায্য করে।

 প্রচুর সবুজ মৌসুমি শাকসবজি আর ফলমূল খান।
 ধূমপান থেকে বিরত থাকুন।
 দুশ্চিন্তা আর মানসিক চাপ থেকে দূরে থাকুন।
 রোদে বাইরে বের হলে রোদচশমা ব্যবহার করতে পারেন।

ঘরে বসে সহজেই আপনি প্রাকৃতিক উপায়ে চোখের নিচের কালি দূর করতে পারেন।
 পাতলা করে কাটা শসা চোখে দিয়ে ১০ থেকে ১৫ মিনিট চোখ বন্ধ রাখুন।
 ব্যবহূত টি ব্যাগ ফ্রিজে রেখে সকালে ১০ থেকে ১৫ মিনিট চোখে রাখুন।
 পাতলা করে কাটা আলুর টুকরা ফ্রিজে রেখে চোখে রাখুন।
 আলু ও শসা সমপরিমাণে মিশিয়ে চোখের চারপাশে ক্রিম হিসেবে লাগাতে পারেন।
 টমেটোর রস অনেক ক্ষেত্রে উপকারী।

কখন চিকিৎসককে দেখানো জরুরি
চোখের কালো দাগ এবং ফোলা যদি সময়ের সঙ্গে সঙ্গে বাড়তে থাকে এবং দৃষ্টিতে ব্যাঘাত ঘটে, তাহলে অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। অযথা বাজারের বাহারি ক্রিমে আকৃষ্ট হবেন না। এতে উল্টো হিতে বিপরীত হতে পারে।

নিয়মিত নিজের যত্ন নিন, হাসিখুশি থাকুন।
Source:- Abp News,The Stateman,Masable,Bartoman,Kolom,Aajkaal,prothom alo technology, Times of India, BBC, Technology Android, NDTV, News India,Android rap,Techtune with Android,In Technology,Android Gear, CNN, Telegraph, Gaxonn technology News, Gaxonn News/Tips, Gaxon Health Care, www.gaxon.in
যদি এই পোস্ট তোমার কোনও উপকার বা জ্ঞান অর্জনে এর কাজে লাগে, তবে তা আমাদের কমেন্ট করে জানাতে পারো।
::: Thanks to visit on  Gaxonn :::