Search

Translate This Page in Any Language [ Break the Language ]

Showing posts with label Beautiful. Show all posts
Showing posts with label Beautiful. Show all posts
অনেকদিন ধরে সিগারেট খাওয়ার অভ্যেস থাকলে মস্তিষ্কের গুরুত্বপূর্ণ অংশ পাতলা হয়ে যেতে থাকে

স্বাস্থ্যবিষয়ক একটি ওয়েবসাইটে সাম্প্রতিক এক গবেষণার ভিত্তিতে এই তথ্য প্রকাশ করা হয়।

গবেষণায় জানা গেছে ধূমপান মস্তিষ্কের বাইরের স্তর বা ‘কর্টেক্স পাতলা করে ফেলে। মস্তিষ্কের এই অংশ স্মৃতি, ভাষা এবং উপলব্ধির বিষয়গুলো সঙ্গে যুক্ত। ফলে বয়স বাড়ার সঙ্গে চিন্তাশক্তি কমতে থাকে.....
হয়তো অনেক দিন ধরেই অপেক্ষায় আছেন সেই শুভদিনের জন্য। মনে মনে কত স্বপ্ন বুনেছেন। কবে, কোথায়, কীভাবে বলবেন সেই কথাটি! ফাগুন তো এসেই গেল... এ বসন্তেই কী সে বলবে! যদি গোলাপ হাতে দুয়ারে কড়া নেড়ে সে এসে দাঁড়ায়, যদি সবচেয়ে বুদ্ধিদীপ্ত হাসি হেসে বলেই ফেলে সেই কথা! কী বলবেন তাঁকে? বসন্ত বাতাসে মন ভাসানোর আগে ভালো করে ভেবে নিন, কী বলবেন তাঁকে.....

কৃত্রিম বা বায়োনিক হাতটি মানুষের তৈরি। তবে শরীরে সংযোজনের পর এটি নিছক জড় বস্তু থাকবে না। মন বা মস্তিষ্কের সাহায্যে যেমন রক্তমাংসের হাত নিয়ন্ত্রণ করা যায়, তেমনি এই বায়োনিক হাতের ওপরও থাকবে মনের নিয়ন্ত্রণ। ইউরোপের একদল চিকিৎসক এই কৃত্রিম হাত উদ্ভাবন করেছেন। যেসব রোগী নিজেদের হাতের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে, নতুন এই পদ্ধতি তাদের মধ্যে আশার সঞ্চার করেছে।
ল্যানসেট সাময়িকীতে প্রকাশিত গবেষণা প্রতিবেদনে বলা হয়, সড়ক দুর্ঘটনা ও পড়ে গিয়ে গুরুতর আঘাত পেয়ে হাত অচল হয়ে পড়েছিলএমন তিনজন অস্ট্রেলীয় রোগী বিশেষ কৌশলের ওই বায়োনিক হাতের সুবিধা ভোগ করছেন.......

বিয়ের বেশ কয়েক বছর হয়ে গেছে। এখন কি প্রেমে ভাটা পড়ছে? জোয়ার আনার রয়েছে কিছু উপায়।
সকালে অফিসের জন্য তাড়াহুড়া, ছেলেমেয়েকে স্কুলে পাঠানো, বাজার করা ইত্যাদি নানান কারণে সংসারজীবনে প্রেম-ভালোবাসা চাপা পড়ে যায়।

সম্পর্কবিষয়ক একটি ওয়েবসাইটে জানানো হয়, যখন স্বামী-স্ত্রীর মধ্যে শারীরিক সম্পর্কে ভাটা পড়ে (যা অবধারিতভাবে সব দম্পতির ক্ষেত্রেই প্রযোজ্য) তখনই একজন আরেকজনকে দোষারোপ করা শুরু করে......
Gaxon Inspired 

২৪ ঘণ্টা অভিযোগমুক্ত থেকে দেখুন, ভালো লাগবে। প্রশান্তি অর্জনের জন্য নিজেকেই নিজে ধন্যবাদ দেবেন

ভাগ্য কখনো আমার সহায় নয়, আমার কোনো বন্ধু নেই, কেউ আমাকে ভালোবাসে না, অফিসে কর্তাব্যক্তি সব সময় আমার সঙ্গে দুর্ব্যবহার করেন, আমার স্ত্রী শুধু আমাকেই সারাক্ষণ দোষারোপ করে—আমাদের এ ধরনের অভিযোগের যেন কোনো শেষ নেই। কারণ, সমাধান খুঁজে বের করার চেয়ে অভিযোগ করাটা অনেক বেশি সহজ।

আসলে, আমরা এভাবে নিজেদের ধারণার ওপর ভিত্তি করে একধরনের ‘বাস্তবতা’ তৈরি করছি.....

Gaxon Health Care

ঘুমাতে না পারা, ঘুমের রুটিন ওলটপালট হয়ে যাওয়া থেকে শুরু করে উদ্বেগ-উৎকণ্ঠায় ভোগেন অনেকেই। দেহঘড়ির ছন্দে তাল মিলিয়ে চলতে না পারাই এসব সমস্যার একটা প্রধান কারণ। কিন্তু সারকাডিয়ান ক্লক বা দেহঘড়িকে নিয়ন্ত্রণ করা তো সহজ কথা নয়। আশার কথা হলো যুক্তরাষ্ট্রের একদল বিজ্ঞানী দাবি করেছেন, আমাদের মস্তিষ্কে থাকা দেহঘড়ির নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে....

Gaxon Inspired 


খড়গপুর রেলওয়ে কোয়ার্টারে একটা ঘটনা ঘটল সে রাতে।
গভীর রাতে তিনটি ধবধবে সাদা কী যেন দিব্যি হাঁটাহাঁটি করছে কোয়ার্টার প্রাঙ্গণে। এমন দৃশ্যে গা ছমছম করবে না কার? ‘অশরীরী’, ‘ভৌতিক’ ঘটনাটা দ্রুত চারদিক চাউর হতেও সময় লাগল না!
তিনটি ধবধবে সাদা বস্তু কে বা কারা ছিল জানেন?...

::: Gaxon Health_Care :::


নিজের চেহারা সুন্দর দেখাতে ৪০ জন বিশেষজ্ঞ নিয়োগ! নিজের ছবিতে সৌন্দর্য ফুটিয়ে তুলতে এস্থার হোনিগ নামের এক নারী সাংবাদিক সম্প্রতি ৪০ জন ফ্রিল্যান্স ফটোশপ বিশেষজ্ঞ নিয়োগ দিয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত ছবিটি কতটা সুন্দর হয়েছে?

কথায় বলে, ‘যার নয়নে যারে লাগে ভালো’.....

::: Gaxon Inspired :::

জীবনে সফল হওয়ার জন্য স্মার্টনেসের বিকল্প নেই। কর্মক্ষেত্রে যত স্মার্ট হওয়া যাবে তত দ্রুত পদোন্নতি ঘটবে। পর্যাপ্ত ঘুম স্বাস্থকর মস্তিষ্কের পূর্বশর্ত। যদি সৃজনশীল মন অথবা প্রখর স্মৃতিশক্তি পেতে চান,
তবে রাতে একটি ভাল ঘুম দিন। ৬ ঘন্টার কম ঘুম বেশিরভাগ মানুষেরই শরীরের চাহিদা পূরণ করতে পারে না। অর্থাৎ ৬-৯ ঘন্টার মধ্যেই ঘুম হওয়া উত্তম। পর্যাপ্ত ঘুমের অভাবে মস্তিষ্কের অনেক কোষ ধ্বংস হয়ে যায়। বিষয়টি কিন্তু সাংঘাতিক! কথা বলার সময় সুন্দর সুন্দর শব্দ চয়ন করতে চেষ্টা করুন, নিজের মাতৃভাষাকে ভালোভাবে আয়ত্বকরে শব্দভান্ডারকে সমৃদ্ধ করার চেষ্টা করুন। বর্তমান ফ্যাশন অনুযায়ী পোশাক পরুন।

নতুন কিছু শিখলে আপনার বুদ্ধি এবং স্মার্টনেস্‌ দুটোই বাড়ে। আপনি যতো বেশি শিখবেন, জানবেন আপনার মস্তিষ্কের চর্চাও ততো বেশি হবে এবং এর কার্যক্ষমতাও বৃদ্ধি পাবে। কর্মক্ষেত্রে যখন যেখানে থাকবেন তখন শুধু সেখানেই মোনযোগ রাখুন, আবার পরিবার বা বুন্ধু মহলে থাকা অবস্থায় তখন শুধু তাদের সাথেই সময় কাটান। আপনাকে অবশ্যই নিজের উপর আস্থা রাখুন, বিশ্বাস আনুন। একজন ব্যক্তিত্ববান মানুষই পারে অন্যের কৃতিত্বকে স্বীকৃতি দিতে। আপনার শরীর থেকে যেন কোন দুর্গন্ধ না বের হয়, সেদিকে খেয়াল রাখুন। লাজুক মানুষরা নতুন মানুষের সঙ্গে কথা বলা শুরু করতে খুব একটা স্বচ্ছন্দ বোধ করেন না।

ছোটদের স্নেহ দিন এবং বড়দের শ্রদ্ধা করুন। যে ব্যক্তি নিজের চেয়ে ছোট পদের ব্যক্তিদের সাথে ভালো আচরণ করেন না, তিনি কখোনোই একজন ভালোমানুষ হিসাবে গণ্য হতে পারেন না। খুব দামী পোশাক পরিধান করে সবসময় সেজেগুজে থাকলেই স্মার্টনেট আসবে তা কিন্তু নয়। শরীরের পোশাক যেমনই হোক, সেটি যেন পরিষ্কার পরিচ্ছন্ন আর পরিপাটি হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। আয়ত্ব করুন শৃজনশীলভাবে কথা বলার অভ্যাস। আপনি যদি সুন্দরভাবে গুছিয়ে সাবলীলভাবে কথা বলতে পারেন তাহলে সকলে অবশ্যই আপনার কথার মূল্য দিতে বাধ্য থাকবেন।

আপনি অন্যের চোখ দিয়ে নিজের দিকে তাকান। তাইলেই বুঝা যাবে, কেমন হলে ভালো হয়। টিএসসি'তে একটা শুদ্ধ উচ্চারনের কোর্স করে নিতে পারেন। ৬০০-৭০০ টাকার কোর্স টা সত্যিই কাজের। শয়তান না হলে লিডার হওয়া যায় না।সব জায়গায় লিডার হওয়ার দরকার নাই। নিজের গোপন বিষয় কখন কার সাথে শেয়ার করবেন- ঠাণ্ডা মাথায় ভেবে নিজেই সিদ্ধান্ত নিন। সিদ্ধান্ত নেওয়ার আগে পরে কী হতে পারে, তা নিয়ে একটু মাথা খাটালে ভালো হয়। দলাদলি থাকবেই। আপনি কৌশলে দলবাজি থেকে দূরে থাকুন। আব্রাহাম লিংকন এর মতে “পরাজয় মানে সমাপ্তি নয়,যাত্রা একটু দীর্ঘ হয় মাত্র”। বিজয়ীরা সবসময় যেকোনো সমস্যা মোকাবেলা করতে প্রস্তুত।

একজন লোক মেলায় লাল-নিল-সবুজ ইত্যাদি অনেক রঙয়ের বেলুন বিক্রি করে জীবিকা নির্বাহ করতো। কখনো কখনো তার বিক্রি কমে গেলে সে হিলিয়াম গ্যাসে ভর্তি একটি বেলুন আকাসে উড়িয়ে দিত। বেলুনটিকে আকাশে উড়তে দেখে উৎসাহী বাচ্চারা বেলুনগুলোর কাছে ভিড় করে তার বিক্রি বাড়িয়ে দিত। সারাদিন এই পদ্ধতিতে বেলুন বিক্রি করত। একদিন পিছন থেকে জামায় টান পরাতে বেলুনয়ালা মুখ ফিরিয়ে দেখল একটা বাচ্চা ছেলে। বাচ্চা ছেলেটি বলল “কালো রঙয়ের বেলুন কি আকাশে ঊরে?” বালকটির অত্যাধিক আগ্রহ লক্ষ্য করে লোকটি তাকে আশ্বস্ত করে বলল, “বেলুন রঙয়ের জন্য আকাশে ঊরে না, বেলুনের ভিতরের গ্যাস বেলুনকে আকাশে উড়ায়”।
আমাদের জীবনেও একথা সত্য। আমাদের ভিতরে কি আছে সেইটাই প্রধান। আমাদের ভিতরের যে জিনিসটি আমাদের উপরে উঠতে সাহায্য করবে তা হল আমাদের মানসিকতা। আমরা যদি মানসিকতা ঠিক করে একটা সিন্ধান্তে উপনীত হই যে আমি ইহা পারবোই। তাহলে আপনি দেখবেন যে আপনি সেই কাজে সফল।

ব্যাক্তিত্ব হচ্ছে অভিজ্ঞতার ঝুলি, আর এই ঝুলিতে রয়েছে – আমরা প্রতিনিয়ত যা বলি, যা করি, যা অনুভব করি, যা ভাবি, যা আশা করি, যা বিশ্বাস করি; সাথে রয়েছে চলার পথে আমরা কোন পরিস্থিতিতে কি প্রতিক্রিয়া দেখাই সে সবকিছু। সোনা গলিয়ে অলংকার হয়। ধাতু পিটিয়ে পাত্র তৈরী হয়। পাথর কেটে মূতি গড়া হয়। তাই জীবনে যত কষ্ট পাবেন, ততই খাটিঁ ও দামী হবেন। মনোবিজ্ঞানীরা বলেন, ব্যক্তিত্ব তার স্বকীয় বংশগতি ও পরিবেশের যৌথ ফলাফল।

A brief definition would be that personality is made up of the characteristic patterns of thoughts, feelings and behaviors that make a person unique. In addition to this, personality arises from within the individual and remains fairly consistent throughout life.

Source:- Abp News,The Stateman,, touchinlife, Wiki, Healthpro, Masable,Bartoman,Kolom,Aajkaal,prothomalo technology, 24hourstalks, Times of India, BBC, Technology Android, NDTV, News India,Android rap, Tuneid,Techtune with Android,In Technology,Android Gear, CNN, Telegraph, Gaxonn technology News, Gaxonn News/Tips. Spoken English & Grammar, www.gaxon.in, www.gaxonn.blogspot.com
যদি এই পোস্ট তোমার কোনও উপকার বা জ্ঞান অর্জনে এর কাজে লাগে, তবে তা আমাদের কমেন্ট করে জানাতে পারো। অথবা শেয়ার করো ফেসবুকে। www.gaxon.in
::: Thanks to visit on  Gaxonn :::

::: Gaxonn Health_Care :::

মানবদেহে জৈব রক্তের সঞ্চালন অব্যাহত রাখতে এই কৃত্রিম রক্ত ব্যবহারের পরিকল্পনা চলছে। মুমূর্ষু রোগীদের প্রাণহানি এড়ানো সম্ভব হবে। স্টেম সেল থেকে লোহিত রক্তকণিকা তৈরির প্রচেষ্টায় গবেষকেরা ইতিমধ্যে সফল হয়েছেন।
তাঁদের পরনে সাদা পোশাক। মানুষের কৃত্রিম রক্ত ও হাড় তৈরির কাজে ব্যস্ত তাঁরা। শিল্পপ্রতিষ্ঠানে এমন উৎপাদন-প্রক্রিয়া জন্ম দিতে পারে ভীতিকর অনুভূতি। কারও কারও মনে হতে পারে এটি বিজ্ঞান কল্পকাহিনি। কিন্তু গবেষকদের দাবি, বাস্তবে একদিন এমনটিই দেখা যাবে, বাণিজ্যিকভাবে তৈরি হবে কৃত্রিম রক্ত।
মানুষের কৃত্রিম অঙ্গপ্রত্যঙ্গ তৈরিতে আধুনিক গবেষণায় অনেক সাফল্য এসেছে। একই সঙ্গে ত্রিমাত্রিক (থ্রিডি) প্রিন্টারের সাহায্যে বিভিন্ন জিনিসের প্রতিরূপ উৎপাদন প্রযুক্তিরও অভাবনীয় বিকাশ ঘটেছে।
বিজ্ঞানীরা বলছেন, এই দুইয়ে মিলে ভবিষ্যতে বাণিজ্যিকভাবে মানুষের রক্ত ও হাড় উৎপাদন সম্ভব হবে—এমন ভাবনা অবান্তর বলে উড়িয়ে দেওয়ার সুযোগ কমে এসেছে। তবে বিপুল পরিমাণে কৃত্রিম রক্ত ও হাড় মানবদেহে প্রতিস্থাপনের পরীক্ষা চালানোর বিষয়টিকেই এগুলো উৎপাদনের পথে সবচেয়ে বড় বাধা হিসেবে বিবেচনা করা হয়। স্টেম সেল থেকে তৈরি কৃত্রিম রক্ত ও অঙ্গপ্রত্যঙ্গ মানুষের শরীরে সফলভাবে প্রতিস্থাপন করা সম্ভব হলেই এসবের বাণিজ্যিক উৎপাদনে যাওয়া যাবে।
যুক্তরাজ্যের একদল গবেষক সেই সম্ভাবনা জোরালো বলেই মনে করছেন। দেশটির ওয়েলকাম ট্রাস্টের অর্থায়নে একটি প্রকল্পের আওতায় মানবদেহে কৃত্রিম রক্ত প্রতিস্থাপনের কাজ শুরু করেছেন গবেষক মার্ক টার্নার।
টার্নারের নেতৃত্বে একদল গবেষক ইতিমধ্যে তৈরি করেছেন মানবদেহে স্থানান্তরের উপযোগী লোহিত রক্তকণিকা। স্টেম সেল থেকে লোহিত রক্ত কণিকা তৈরিতে টার্নার একটি বিশেষ পদ্ধতি অবলম্বন করেছেন। এতে প্রথমে মানুষের শরীরের কোষ থেকে স্টেম সেল তৈরি করা হয়। মানবদেহের অনুরূপ জৈবরাসায়নিক বৈশিষ্ট্যের ওই স্টেম সেল থেকে লোহিত রক্তকণিকা তৈরি করা হয়। টার্নার বলেন, মানবদেহের উপযোগী রক্ত তৈরির পরীক্ষা আগেও অনেক হয়েছে। তবে তাঁরা প্রথমবারের মতো মানুষের শরীরের জন্য নিরাপদ রক্ত তৈরি করতে সমর্থ হয়েছেন। এটি প্রয়োজনে মানুষের শরীর থেকে অপসারণ করা যাবে।
টার্নার ও তাঁর সহযোগীরা ২০১৬ অথবা ২০১৭ সালের শুরুতেই গবেষণাটি সম্পন্ন করার পরিকল্পনা করছেন। এই পরীক্ষায় তিনজন থ্যালাসেমিয়া রোগীর শরীরে কৃত্রিম রক্ত প্রতিস্থাপন করা হবে। পরে তাঁদের শরীরের প্রতিক্রিয়া পর্যবেক্ষণ করা হবে। থ্যালাসেমিয়ায় আক্রান্ত রোগীদের শরীরে কিছুদিন পরপরই রক্ত পরিবর্তন করতে হয়।

টেলিগ্রাফ।
Source:- Abp News,The Stateman,, touchinlife, Wiki, Healthpro, Masable,Bartoman,Kolom,Aajkaal,prothomalo technology, 24hourstalks, Times of India, BBC, Technology Android, NDTV, News India,Android rap, Tuneid,Techtune with Android,In Technology,Android Gear, CNN, Telegraph, Gaxonn technology News, Gaxonn News/Tips. Spoken English & Grammar, www.gaxon.in, www.gaxonn.blogspot.com
যদি এই পোস্ট তোমার কোনও উপকার বা জ্ঞান অর্জনে এর কাজে লাগে, তবে তা আমাদের কমেন্ট করে জানাতে পারো। অথবা শেয়ার করো ফেসবুকে। www.gaxon.in
::: Thanks to visit on  Gaxonn :::

::: Gaxonn Health_Care :::

ডিম্বাণু ও শুক্রাণুর মধ্যে প্রথম সংযোগের ঘটনাটি ডিম্বকোষের উপরিতলে একটি গুরুত্বপূর্ণ প্রোটিন অণুর মাধ্যমে নিয়ন্ত্রিত হয়। অণুটি ডিম্বকোষকে একটি শুক্রাণুর সঙ্গে যুক্ত হয়ে নিষিক্ত ডিম্বাণু গঠনের সুযোগ করে দেয়। বিজ্ঞানীরা এবার ওই বিশেষ প্রোটিন অণুটি আবিষ্কার করেছেন।
সন্তান ধারণে অক্ষম নারীদের জন্য এবার সুখবর দিলেন বিজ্ঞানীরা। এতে গর্ভধারণের প্রথম ধাপে শুক্রাণু ও ডিম্বাণুর মিলনকে নিয়ন্ত্রণের পাশাপাশি নতুন ধরনের জন্মনিরোধক তৈরির পথও সুগম করতে পারে। যুক্তরাজ্যের ওয়েলকাম ট্রাস্টের স্যাঙ্গার ইনস্টিটিউটের গবেষক গেভিন রাইট বলেন, বাবার শুক্রাণু ও মায়ের ডিম্বাণুতে বিদ্যমান প্রোটিনই গর্ভধারণের মুহূর্তে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অপ্রত্যাশিত বন্ধ্যাত্বের চিকিৎসায় এই আবিষ্কার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
নাম তার জুনো
প্রোটিনটির নাম রাখা হয়েছে জুনো। আর শুক্রাণুতে এটির অনুরূপ আরেকটি প্রোটিনের নাম দেওয়া হয়েছে ইজুমো। গর্ভধারণের পরপরই ডিম্বাণুতে জুনো প্রোটিনের পরিমাণ দ্রুত হ্রাস পেতে থাকে। এ-সংক্রান্ত একটি গবেষণা প্রতিবেদন নেচার সাময়িকীতে প্রকাশিত হয়েছে।
নতুন জন্মনিরোধক
এই প্রোটিন আবিষ্কারের ফলে ডিম্বাণু বা শুক্রাণুর উৎপাদন অব্যাহত রেখেই কার্যকর নতুন ধরনের জন্মনিরোধক তৈরির সম্ভাবনার পথও সুগম হয়েছে।
১ গর্ভধারণের প্রথম পর্যায়
ইজুমো-ওয়ান নামের একটি প্রোটিন শুক্রাণুর আবরণে থাকে। এটি জুনো নামের অনুরূপ বৈশিষ্ট্যের একটি প্রোটিন চিহ্নিত করে সেটির সঙ্গে ডিম্বাণুর উপরিতলে যুক্ত হয়। তখন শুক্রাণুটি ডিম্বাণুর ভেতরে প্রবেশ করে এবং দুই সেট ক্রোমোজোম একসঙ্গে মিলে যায়। গর্ভনিষেকের প্রথম পর্বটি এভাবেই সম্পন্ন হয়।
২ নিষিক্ত ডিম্বাণুর সুরক্ষা

গর্ভনিষেক প্রক্রিয়া শুরু হওয়ার কয়েক মিনিটের মধ্যে ডিম্বাণুর উপরিতলে অবশিষ্ট জুনো প্রোটিন বুদ্বুদের মতো বেরিয়ে আসে এবং কোষের বাইরের গুটিকায় রূপ নেয়। এতে অন্য শুক্রাণুগুলো ডিম্বাণুতে প্রবেশে বাধা পায় এবং গর্ভধারণ প্রক্রিয়া নির্বিঘ্ন হয়।

Source:- Abp News,The Stateman,Masable,Bartoman,Kolom,Aajkaal,prothom alo technology, Times of India, BBC, Technology Android, NDTV, News India,Android rap,Techtune with Android,In Technology,Android Gear, CNN, Telegraph, Gaxonn technology News, Gaxonn News/Tips. Spoken English & Grammar.
যদি এই পোস্ট তোমার কোনও উপকার বা জ্ঞান অর্জনে এর কাজে লাগে, তবে তা আমাদের কমেন্ট করে জানাতে পারো। অথবা শেয়ার করো ফেসবুকে। www.gaxon.in / www.gaxonn.blogspot.com
::: Thanks to visit on  Gaxonn :::

::: Gaxon Health Care :::
প্রখর রোদে অতিষ্ঠ জনজীবন। রোদের তাপে পুড়ে যায় ত্বক। বাইরে বেরোলেই যেন ঘেমে নেয়ে একাকার। এমন বিরূপ পরিবেশে ত্বক ও চুলের চাই বিশেষ যত্ন।
জেনে নিন তাঁর কিছু পরামর্শ—

 বাইরে বেরোলে ছাতা ব্যবহার করুন। ব্যবহার করতে পারেন সানস্ক্রিন ক্রিমও। এমন সানস্ক্রিন ক্রিম ব্যবহার করুন, যার এসপিএফ ৩০-এর বেশি।
 এ সময় ঘাম হয় খুব বেশি, তাই ত্বক রাখতে হবে পরিষ্কার।
 তবে সাবান বা ফেসওয়াশ দিনে একবারের বেশি ব্যবহার না করাই ভালো।
এই সময়ে চুল ও ত্বকের যত্ন প্রসঙ্গে আরও কথা বলেছেন হারমনি স্পার আয়ুর্বেদ রূপবিশেষজ্ঞ রাহিমা সুলতানা। তাঁর পরামর্শ হলো—
 এ সময় শরীর থেকে প্রচুর পানি বের হয়ে যায়। তাই পর্যাপ্ত পানি পান করুন।
 তরমুজ, বাঙ্গি, বেলসহ অন্যান্য ফল খেতে হবে।
 এসব ফলের রসও চুল ও ত্বকের জন্য উপকারী। তাজা ফলমূল কিনে এনে বাড়িতেই সেগুলোর রস তৈরি করে নেওয়া ভালো।
 প্রতিদিন চুল ধুতে পারেন, তবে শ্যাম্পু ও কন্ডিশনার এক দিন পর পর লাগানো উচিত।
 মাসে অবশ্যই অন্তত দুইবার চুলে তেল লাগিয়ে রাখতে হবে। এটি চুলের ডিপ কন্ডিশনিংয়ের কাজ করবে।
 চুলে তেল লাগানোর আগে তেলের সঙ্গে একটু লেবুর রস মিশিয়ে নিলে চুল খুশকিমুক্ত থাকবে।
রাহিমা সুলতানা জানিয়েছেন ত্বক ও চুলের যত্নে কিছু প্যাক তৈরির পদ্ধতি।

চুলের জন্য
 পাকা কলা, আমলকীর রস, মধু এবং মেথি গুঁড়া একসঙ্গে মিশিয়ে প্যাক তৈরি করতে পারেন। এটি একই সঙ্গে চুল নরম করবে এবং রোদে পুড়ে লালচে হয়ে যাওয়া থেকে বাঁচাবে।
 এই গরমে ঘৃতকুমারী (অ্যালোভেরা) মাথা ঠান্ডা রাখতে সাহায্য করবে। আর এর পাশাপাশি এটি চুল পড়াও কমাবে। চুলে প্রথমে তেল লাগিয়ে নিন। তারপর এর রস লাগিয়ে কিছুক্ষণ অপেক্ষা করে চুল পরিষ্কার করে ফেলুন।
 ঘৃতকুমারীর রস, মেথি গুঁড়া ও ত্রিফলা (আমলকী, হরীতকী ও বহেরা) একসঙ্গে মিশিয়েও প্যাক তৈরি করতে পারেন।
 তেলের সঙ্গে আমলকীর রস মিশিয়েও চুলে লাগাতে পারেন। এটিও চুলের জন্য বেশ উপকারী। আমলকীর রস ও নারকেল তেল একসঙ্গে জ্বাল দিয়ে সারা রাত লাগিয়ে রাখুন। পরদিন সকালে ধুয়ে ফেলুন। এটি চুল পড়া কমাতে সাহায্য করবে।

ত্বকের যত্নে রাহিমা সুলতানা আরও কিছু প্যাক তৈরির পরামর্শ দিয়েছেন—
ত্বকের জন্য
 তরমুজ, লাল আতা, দুধ ও মধু একসঙ্গে মিশিয়ে প্যাক তৈরি করে ত্বকে লাগাতে পারেন।
 বাঙ্গি, দুধ, মধু ও লাল আতার সঙ্গে টকদই মিশিয়েও প্যাক তৈরি করতে পারেন।

সব ধরনের ত্বকের জন্য

প্যাক তৈরি করার জন্য হাতের কাছে তেমন কিছু না পেলেও শুধু তরমুজের রস তুলার সাহায্যে ত্বকে লাগাতে পারেন। এতে আপনার ত্বক ঠান্ডা থাকবে ও তা উজ্জ্বল দেখাবে। আর রোদে পোড়া ভাবও কমে আসবে।

Source:- Abp News,The Stateman,Masable,Bartoman,Kolom,Aajkaal,prothom alo technology, Times of India, BBC, Technology Android, NDTV, News India,Android rap,Tech2, Frist Techtune with Android,In Technology,Android Gear, CNN, Telegraph, Gaxonn technology News, Gaxonn News/Tips, Gaxon Health Care, www.gaxon.in
যদি এই পোস্ট তোমার কোনও উপকার বা জ্ঞান অর্জনে এর কাজে লাগে, তবে তা আমাদের কমেন্ট করে জানাতে পারো। অথবা শেয়ার করো ফেসবুকে।

::: Thanks to visit on  Gaxonn :::

::: Gaxon Health Care :::

অনেকেই কমবেশি এক অস্বস্তিকর পরিস্থিতিতে পড়েন। সবার সঙ্গে বসে কথা বলছেন, হঠাৎ পেটে নিম্নমুখী চাপ, অর্থাৎ গ্যাস।
একটু বেশি বয়সে এ সমস্যা বেশি হয়। পেটে গ্যাসের আক্রমণ কেন হয়, সে সম্পর্কে পরিষ্কার ধারণা থাকলে আপনি সহজেই অপ্রীতিকর অবস্থা এড়াতে পারেন। আঁশযুক্ত খাবার ও শাকসবজি বেশি খেলে পাকস্থলী তার সবটা সহজে পরিপাক করতে পারে না। কিছু খাবার অপরিপাক অবস্থায় চলে যায় ক্ষুদ্রান্ত্রে। সেখানে কিছু ব্যাকটেরিয়া ওসব খাবার খায়। এদের আয়ু খুব কম। মৃত ব্যাকটেরিয়াগুলো থেকে গ্যাস তৈরি হয়। অস্বস্তির কারণ এটাই। তাই সকাল ও দুপুরে শাকসবজি-ফলমূল পরিমিত খাওয়া ভালো। দিনে খেলে সমস্যা নেই, কারণ হাঁটা-চলাফেরায় থাকলে খাদ্য সহজে পরিপাক হয়। বিকেল ও রাতে ওসব খাবার খুব কম খান। ঘন ডালও সহজে পরিপাক হয় না। ফল বা ফ্রুকটোজও দুর্ভোগের কারণ হতে পারে। পরিমিত আহার গ্যাসের প্রকোপ কমায়। কারও গ্যাসের সমস্যা দীর্ঘদিন চলতে থাকলে অবশ্যই চিকিৎসকের কাছে যেতে হবে। পেটে গ্যাসের দীর্ঘস্থায়ী সমস্যা ক্যানসারের লক্ষণও হতে পারে।


It`s suggest by expert you can read

পেটে যাদের গ্যাসের সমস্যা তারা হোমিওপ্যাথিক ওষুধ নাক্স ভমিকা ২০০ একবার খালি পেটে এক ডোজ খাবেন। এক মাসের মধ্যে না কমলে সালফার ২০০ খালি পেটে একবার খাবেন। ৯৫% লোকের গ্যাসের সমস্যা এতেই চলে যাবে। সাবধান, তাড়াতাড়ি আরোগ্যের আশায় ওষুধ দ্বিতীয়বার খাবেন না। খালিপেটে ওষুধ খাওয়ার পর এক ঘণ্টার মধ্যে কিছু খাবেন না। সেই সাথে দুই বেলা আহারের পর ২/৩ মিনিট বজ্রাসনে বসলে ৪৮ ঘণ্টার মধ্যে গ্যাসের সমস্যা চলে যাবে। মহিলারা নামাজ পড়ার সময় যেভাবে বসে তাশাহুদ (আত্তাহিয়াতু) ও দরূদ পড়েন সেভাবে বসাকেই (ঘাড় ও মেরুদণ্ড সোজা রেখে) যোগশাস্ত্রে বজ্রাসন বলে।
Source:- Abp News,The Stateman,Masable,Bartoman,Kolom,Aajkaal,prothom alo technology, Times of India, BBC, Technology Android, NDTV, News India,Android rap,Techtune with Android,In Technology,Android Gear, CNN, Telegraph, Gaxonn technology News, Gaxonn News/Tips, Gaxon Health Care, www.gaxon.in
যদি এই পোস্ট তোমার কোনও উপকার বা জ্ঞান অর্জনে এর কাজে লাগে, তবে তা আমাদের কমেন্ট করে জানাতে পারো।
::: Thanks to visit on  Gaxonn :::

::: Gaxon Health Care :::

চোখের নিচে কালি নিয়ে দুশ্চিন্তার শেষ নেই। এই চোখের কালি দূর করতে কত কিছুই না করলেন। একটু কমলেও আবার আগের মতো হয়ে যায়। তাহলে উপায়? পরামর্শ দিয়েছেন মিডফোর্ড হাসপাতালের চক্ষু বিভাগের প্রধান অধ্যাপক শামসুল হক।

এর কারণ
 জন্মগত
 নিদ্রাহীনতা
 অ্যালার্জি
 ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া
 রক্তস্বল্পতা
 গর্ভাবস্থা বা ঋতুচক্রের সময়
 বয়সের প্রভাব
 অনেক সময় যকৃতের সমস্যা
সমস্যা দূর করতে
 পরিমিত ঘুমানোর অভ্যাস। অন্তত সাত-আট ঘণ্টা ঘুমাতে হবে।
 ঘুমের ব্যাঘাত ঘটায় এমন ওষুধ পরিহার করতে হবে।
 পর্যাপ্ত পরিমাণে বিশুদ্ধ পানি পান করুন। তবে রাতে ঘুমানোর আগে বেশি পানি খাওয়া অনুচিত।
 চোখ কচলানো একেবারে বাদ দিন। চোখে ঠান্ডা সেঁক দিতে পারেন।
 মাথার নিচে অতিরিক্ত বালিশ ব্যবহার করতে পারেন। এটি অনেক সময় চোখের ফোলাভাব কমাতে সাহায্য করে।

 প্রচুর সবুজ মৌসুমি শাকসবজি আর ফলমূল খান।
 ধূমপান থেকে বিরত থাকুন।
 দুশ্চিন্তা আর মানসিক চাপ থেকে দূরে থাকুন।
 রোদে বাইরে বের হলে রোদচশমা ব্যবহার করতে পারেন।

ঘরে বসে সহজেই আপনি প্রাকৃতিক উপায়ে চোখের নিচের কালি দূর করতে পারেন।
 পাতলা করে কাটা শসা চোখে দিয়ে ১০ থেকে ১৫ মিনিট চোখ বন্ধ রাখুন।
 ব্যবহূত টি ব্যাগ ফ্রিজে রেখে সকালে ১০ থেকে ১৫ মিনিট চোখে রাখুন।
 পাতলা করে কাটা আলুর টুকরা ফ্রিজে রেখে চোখে রাখুন।
 আলু ও শসা সমপরিমাণে মিশিয়ে চোখের চারপাশে ক্রিম হিসেবে লাগাতে পারেন।
 টমেটোর রস অনেক ক্ষেত্রে উপকারী।

কখন চিকিৎসককে দেখানো জরুরি
চোখের কালো দাগ এবং ফোলা যদি সময়ের সঙ্গে সঙ্গে বাড়তে থাকে এবং দৃষ্টিতে ব্যাঘাত ঘটে, তাহলে অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। অযথা বাজারের বাহারি ক্রিমে আকৃষ্ট হবেন না। এতে উল্টো হিতে বিপরীত হতে পারে।

নিয়মিত নিজের যত্ন নিন, হাসিখুশি থাকুন।
Source:- Abp News,The Stateman,Masable,Bartoman,Kolom,Aajkaal,prothom alo technology, Times of India, BBC, Technology Android, NDTV, News India,Android rap,Techtune with Android,In Technology,Android Gear, CNN, Telegraph, Gaxonn technology News, Gaxonn News/Tips, Gaxon Health Care, www.gaxon.in
যদি এই পোস্ট তোমার কোনও উপকার বা জ্ঞান অর্জনে এর কাজে লাগে, তবে তা আমাদের কমেন্ট করে জানাতে পারো।
::: Thanks to visit on  Gaxonn :::