Search

Translate This Page in Any Language [ Break the Language ]

Showing posts with label water. Show all posts
Showing posts with label water. Show all posts
::: Gaxon Inspired :::

একই খাবার বারবার খেতে ইচ্ছা করে! কারণ, এ খাবারের শেষ কামড়টির স্বাদ আপনার স্মৃতিতে থেকে গেছে যা আপনাকে আবার এই খাবার খাওয়ার ইচ্ছা জোগায়।

খাবার কেমন ছিল? মনে করতে বললে খাবারের বসানো প্রথম কামড় নয়, শেষ কামড়ের স্বাদের কথাই মনে থাকে বেশি। সম্প্রতি এক গবেষণায় মার্কিন গবেষকেরা এই তথ্য পেয়েছেন। সায়েন্সডেইলির এক খবরে এ তথ্য জানানো হয়েছে....
::: Gaxon Technology News :::

নিজেদের সাইটে ক্রাউডফান্ডিং প্রক্রিয়া যোগ করছে ইউটিউব। বৃহস্পতিবার গুগল মালিকানাধীন প্রতিষ্ঠানটি ভিডকনে জানিয়েছে ‘ফ্যান ফান্ডিং’ নামে তারা একটি ক্রাউডফান্ডিং প্রক্রিয়া শুরু করতে যাচ্ছে....
::: Gaxon Health_Care :::

ঘুমোতে যাওয়ার আগে সম্ভব হলে স্নান
করে নিন৷ তা না হলে অবশ্যই হাত পা ভাল
করে ধুয়ে নিন, দুই হাতের
কবজি ঠান্ডা জলে ভিজিয়ে নিন৷ ঘাড়ে,
গলায় জল দিন৷
বিছানার কাছে জল
ভর্তি একটা স্প্রে রাখুন৷ গাছে জল দেওয়ার
স্প্রে হলেও চলবে৷ ঘুমোতে যাওয়ার
আগে ঘাড়ে-মুখে হালকা জল
স্প্রে করতে পারেন৷
একটা রুমাল বা এক টুকরো নরম কাপড়
জলে ভিজিয়ে ঘন্টাখানেক ফ্রিজের ভিতর
রেখে দিন৷ শোয়ার সময়
কাপড়টা কপালে দিয়ে রাখুন৷
এটি মাথা ঠান্ডা করবে এবং দ্রুত ঘুমোতেও
সাহায্য করবে৷
গরম অতিরিক্ত অনুভূত হলে অল্প ভেজা টি-
সার্ট বা মোজা পায়ে দিয়েও ঘুমোনোর
চেষ্টা করতে পারেন৷ এটি শরীর
ঠান্ডা করবে এবং ঘাম রোধ করবে৷
অবশ্যই সুতি এবং নরম কাপড়ের বিছানার
চাদর ব্যবহার করুন৷ বিছানার চাদর ও
বালিশের কভার নিয়মিত পরিষ্কার
করে ব্যবহার করবেন৷
দিনে যতটা সম্ভব জল খান,
সুস্থভাবে কাটানোর চেষ্টা করুন৷ তার পরও
ঘুম না এলে ইতিবাচক চিন্তা-ভাবনা করুন,
তাতে রাতের ঘুম ভাল না হলেও
বাড়তি চাপের কারণে পরের দিন খারাপ
যাবে না, বরং সৃষ্টিশীল হয়ে উঠতে পারে৷


 Source:- Abp News,The Stateman,, touchinlife, Wiki, Healthpro, Masable,Bartoman,Kolom,Aajkaal,prothomalo technology, 24hourstalks, Times of India, BBC, Technology Android, NDTV, News India,Android rap, Tuneid,Techtune with Android,In Technology,Android Gear, CNN, Telegraph, Gaxonn technology News, Gaxonn News/Tips. Spoken English & Grammar, www.gaxon.in, www.gaxonn.blogspot.com
যদি এই পোস্ট তোমার কোনও উপকার বা জ্ঞান অর্জনে এর কাজে লাগে, তবে তা আমাদের কমেন্ট করে জানাতে পারো। অথবা শেয়ার করো ফেসবুকে। www.gaxon.in
::: Thanks to visit on  Gaxonn :::

::: Gaxon Health_Care :::

বলা হয়ে থাকে, তরমুজ ওজন কমাতে সাহায্য করে, নিম্ন রক্তচাপ থাকলে রক্ত সঞ্চালন বাড়াতে সহায়ক তরমুজ। তবে, নতুন খবর হলো, তরমুজ পুরুষদের যৌনজীবনকে তরতাজা করে তুলতে পারে!
রসাল এই ফলের স্বাদের কথা সবাই জানেন। খেতেও পছন্দ করেন অনেকেই। কিন্তু আলাদাভাবে এর পুষ্টিগুণের কথা আলোচনা হয় না খুব একটা।
সম্প্রতি ইতালীয় গবেষকদের এক গবেষণায় বলা হয়েছে, তরমুজের সাইট্রুলিন অ্যামাইনো অ্যাসিড রক্ত সঞ্চালন বাড়ানোর পাশাপাশি পুরুষত্বহীনতায় মহৌষধ হিসেবে কাজ করতে পারে। ইন্দো-এশিয়ান নিউজ এ খবর জানিয়েছে।
আমাদের শরীর এই সাইট্রুলিনকে ব্যবহার করে আরেকটা অ্যামাইনো অ্যাসিড সৃষ্টি করে, যার নাম অরগিনিন। এই অরগিনিন অনেকটা ভায়াগ্রার মতো কাজ করে। এটা শরীরে নাইট্রিক অক্সাইড বাড়ায়, যা রক্তনালিগুলোকে চাপমুক্ত করে। ভায়াগ্রা-জাতীয় ওষুধগুলোও এই একই প্রক্রিয়ায় কাজ করে থাকে। আর অতিরিক্ত নাইট্রিক অ্যাসিড কণ্ঠনালির প্রদাহ, উচ্চ রক্তচাপ এবং অন্যান্য কার্ডিওভাসকুলার সমস্যা সমাধানে সহায়ক হিসেবেও উল্লেখ করা হয়েছে গবেষণাটিতে।

রসাল ফল তরমুজের ৯২ ভাগই পানি আর ৮ ভাগ শর্করা। তরমুজ একই সঙ্গে ভিটামিন ‘সি’রও দারুণ উত্স।
Source:- Abp News,The Stateman,, touchinlife, Wiki, Healthpro, Masable,Bartoman,Kolom,Aajkaal,prothomalo technology, 24hourstalks, Times of India, BBC, Technology Android, NDTV, News India,Android rap, Tuneid,Techtune with Android,In Technology,Android Gear, CNN, Telegraph, Gaxonn technology News, Gaxonn News/Tips. Spoken English & Grammar, www.gaxon.in, www.gaxonn.blogspot.com
যদি এই পোস্ট তোমার কোনও উপকার বা জ্ঞান অর্জনে এর কাজে লাগে, তবে তা আমাদের কমেন্ট করে জানাতে পারো। অথবা শেয়ার করো ফেসবুকে। www.gaxon.in
::: Thanks to visit on  Gaxonn :::


::: Gaxonn Health_Care :::

ডিম্বাণু ও শুক্রাণুর মধ্যে প্রথম সংযোগের ঘটনাটি ডিম্বকোষের উপরিতলে একটি গুরুত্বপূর্ণ প্রোটিন অণুর মাধ্যমে নিয়ন্ত্রিত হয়। অণুটি ডিম্বকোষকে একটি শুক্রাণুর সঙ্গে যুক্ত হয়ে নিষিক্ত ডিম্বাণু গঠনের সুযোগ করে দেয়। বিজ্ঞানীরা এবার ওই বিশেষ প্রোটিন অণুটি আবিষ্কার করেছেন।
সন্তান ধারণে অক্ষম নারীদের জন্য এবার সুখবর দিলেন বিজ্ঞানীরা। এতে গর্ভধারণের প্রথম ধাপে শুক্রাণু ও ডিম্বাণুর মিলনকে নিয়ন্ত্রণের পাশাপাশি নতুন ধরনের জন্মনিরোধক তৈরির পথও সুগম করতে পারে। যুক্তরাজ্যের ওয়েলকাম ট্রাস্টের স্যাঙ্গার ইনস্টিটিউটের গবেষক গেভিন রাইট বলেন, বাবার শুক্রাণু ও মায়ের ডিম্বাণুতে বিদ্যমান প্রোটিনই গর্ভধারণের মুহূর্তে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অপ্রত্যাশিত বন্ধ্যাত্বের চিকিৎসায় এই আবিষ্কার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
নাম তার জুনো
প্রোটিনটির নাম রাখা হয়েছে জুনো। আর শুক্রাণুতে এটির অনুরূপ আরেকটি প্রোটিনের নাম দেওয়া হয়েছে ইজুমো। গর্ভধারণের পরপরই ডিম্বাণুতে জুনো প্রোটিনের পরিমাণ দ্রুত হ্রাস পেতে থাকে। এ-সংক্রান্ত একটি গবেষণা প্রতিবেদন নেচার সাময়িকীতে প্রকাশিত হয়েছে।
নতুন জন্মনিরোধক
এই প্রোটিন আবিষ্কারের ফলে ডিম্বাণু বা শুক্রাণুর উৎপাদন অব্যাহত রেখেই কার্যকর নতুন ধরনের জন্মনিরোধক তৈরির সম্ভাবনার পথও সুগম হয়েছে।
১ গর্ভধারণের প্রথম পর্যায়
ইজুমো-ওয়ান নামের একটি প্রোটিন শুক্রাণুর আবরণে থাকে। এটি জুনো নামের অনুরূপ বৈশিষ্ট্যের একটি প্রোটিন চিহ্নিত করে সেটির সঙ্গে ডিম্বাণুর উপরিতলে যুক্ত হয়। তখন শুক্রাণুটি ডিম্বাণুর ভেতরে প্রবেশ করে এবং দুই সেট ক্রোমোজোম একসঙ্গে মিলে যায়। গর্ভনিষেকের প্রথম পর্বটি এভাবেই সম্পন্ন হয়।
২ নিষিক্ত ডিম্বাণুর সুরক্ষা

গর্ভনিষেক প্রক্রিয়া শুরু হওয়ার কয়েক মিনিটের মধ্যে ডিম্বাণুর উপরিতলে অবশিষ্ট জুনো প্রোটিন বুদ্বুদের মতো বেরিয়ে আসে এবং কোষের বাইরের গুটিকায় রূপ নেয়। এতে অন্য শুক্রাণুগুলো ডিম্বাণুতে প্রবেশে বাধা পায় এবং গর্ভধারণ প্রক্রিয়া নির্বিঘ্ন হয়।

Source:- Abp News,The Stateman,Masable,Bartoman,Kolom,Aajkaal,prothom alo technology, Times of India, BBC, Technology Android, NDTV, News India,Android rap,Techtune with Android,In Technology,Android Gear, CNN, Telegraph, Gaxonn technology News, Gaxonn News/Tips. Spoken English & Grammar.
যদি এই পোস্ট তোমার কোনও উপকার বা জ্ঞান অর্জনে এর কাজে লাগে, তবে তা আমাদের কমেন্ট করে জানাতে পারো। অথবা শেয়ার করো ফেসবুকে। www.gaxon.in / www.gaxonn.blogspot.com
::: Thanks to visit on  Gaxonn :::

::: Gaxon Technology News :::
With Windows 8, Microsoft wants one operating system that works well both on both desktop PCs and tablets. Google, meanwhile, has chosen Android as its tablet and smartphone interface while developing Chrome OS for laptops. So what happens when you put Android on a laptop with a touchscreen, like with the Lenovo Ideapad A10?

Not Quite Android
Many smartphone makers choose to put custom UI skins on Android. Usually, I’m not a fan of that. But on laptops, it’s a necessity. Android isn’t made for laptops, so to make it usable with this form factor, things need to change. Which is why Lenovo has introduced things like a custom dock which mimics the Windows Launch Superbar.
Android also needs a keyboard which steps away from the traditional Windows and Linux keyboards, with special buttons for common Android features like apps drawer, multi-tasking, etc.
to help us personalise your reading experience.
But the downside of all this is that these are, in the end, cosmetic changes—the limit of what a company can do without moving beyond the core challenges Android faces as a laptop OS.
Apps, Apps, Apps
The big problem for Android is that its apps are not made for use in a laptop or desktop setting, they are made with the intent of being touched. While some of them translate decently to a keyboard+mouse interface, they still don’t match up to what you would get on Windows. And this is especially found wanting in the quality of the programs.
No office suite, for example, matches up to what you get in Microsoft Office on Windows or Mac. Kingsoft Office and others are decent, but the mobile versions are not as robust as desktop alternatives. Try working with tables in the word processor or try a spreadsheet file with macros and the limitations of mobile office suites come to the fore.
Then there’s the complete lack of support for professional applications. Adobe Photoshop Touch or any other image-editing app on Android doesn’t hold a candle to their desktop counterparts.
But perhaps the most damaging thing for Android is that its mobile browsers aren’t as good as Chrome or Firefox on desktop. By default, these mobile browsers are set to load pages in mobile mode. With a few small hacks, you can set it so that the browser always fetches the desktop version of any website, but what makes Chrome and Firefox so great on desktop are the many extensions and plug-ins that make them a flawless interface to the internet. Without those, we might as well be using Internet Explorer, and that’s the same kind of limitation you feel when you use Chrome Mobile or Firefox Mobile on Android.
Bad Multi-tasking, Great Multimedia
The other thing that irks the Android laptop user is the lack of true multi-tasking. While floating windows have bridged the gap to an extent when compared to what you’d get on Windows or Linux, it’sstill not as good as the desktop operating systems.
Where Android does score is in its vast Play Store and all the goodies that brings. You have access to the full Google Play Music library of music, the Play Movies library of films and TV shows, and the Play Books library of novels and magazines. As a multimedia device, Android outshines Windows quite easily.
There’s also the added benefit of the Play Store and its collection of great casual games.
What Android Needs To Be A Laptop OS
So the question is, what would Android need to do to make it a great laptop operating system? The biggest thing missing, in my opinion, is bringing great desktop apps to this OS through the same Play Store. Just like you install Chrome for smartphones, there should be an option to install Chrome Desktop for the same touchscreen devices—this app, however, would need to be made for keyboard usage.
Apart from the apps front, a focus on true multi-tasking would be great, but that seems more unlikely. Instead, hardware manufacturers giving more RAM in Android laptops makes more sense, as features like floating windows take the brunt of turning Android into a desktop interface.
Finally, much like there are homescreen replacements for smartphones, it would be great if there were third-party apps or downloadable elements that customised your Android to be used for laptops rather than tablets—i.e. turn the focus from touch-based input to keyboard+mouse input.

As things stand today, however, Android is a long way away from incorporating these features. As such, it’s not yet ready to be a laptop operating system, so your choices are still limited to Windows, Linux, Mac and Google’s other operating system, Chrome OS.

Source:- Abp News,The Stateman,Masable,Bartoman,Kolom,Aajkaal,prothom alo technology, Times of India, BBC, Technology Android, NDTV, News India,Android rap,Tech2, Frist Techtune with Android,In Technology,Android Gear, CNN, Telegraph, Gaxonn technology News, Gaxonn News/Tips, Gaxon Health Care, www.gaxon.in
যদি এই পোস্ট তোমার কোনও উপকার বা জ্ঞান অর্জনে এর কাজে লাগে, তবে তা আমাদের কমেন্ট করে জানাতে পারো। অথবা শেয়ার করো ফেসবুকে।

::: Thanks to visit on  Gaxonn :::
::: Gaxon Health Care :::

মানসিক চাপ কার না রয়েছে। কিন্তু অনেকেই এই চাপ মোকাবিলা করতে পারেন না। মানসিক চাপ প্রভাব ফেলে শরীরেও, দেখা দেয় নানা রোগ।
তা চাপ মানিয়ে নিতে বা নেতিবাচক প্রভাবকে কমিয়ে আনতে চেষ্টা করা যায়। মেডিটেশন ও ইয়োগা এতে আপনাকে সহায়তা করতে পারে।

মানসিক চাপজনিত অবস্থায় আমাদের দেহের ভেতর স্বয়ংক্রিয়ভাবে কিছু হরমোন যেমন কর্টিসোল ও অ্যাড্রিনালিন নিঃসৃত হয় প্রচুর পরিমাণে। এসব হরমোন নিঃসরণের কারণে শরীরে তাৎক্ষণিক কিছু প্রতিক্রিয়া হয়। যেমন রক্তচাপ বাড়ে, নাড়ির গতি বাড়ে, শ্বাস দ্রুততর হয়, ঘাম হতে থাকে। মেডিটেশন ও ইয়োগা এর ঠিক উল্টো কাজটি করে। এতে শরীর ও মনকে শিথিল অবস্থায় নিয়ে নির্দিষ্ট একটি বিষয় বা শব্দের প্রতি মনোযোগ দেওয়ার বা চারদিকের পরিবেশ ও চিন্তা থেকে নিজেকে বিচ্ছিন্ন করে ফেলার চেষ্টা করা হয়। এ জন্য নির্দিষ্ট নিয়মে বিশেষ দেহভঙ্গির আসনচর্চা করতে হয়। এগুলো নিয়মিত চর্চায় শ্বাস ও নাড়ির গতি কমে, রক্তচাপ স্থিত হয়, শরীর কার্যকরভাবে অক্সিজেন ব্যবহার করে, ঘাম কম হয়। এ ছাড়া অ্যাড্রেনাল গ্রন্থি কম পরিমাণে কর্টিসোল হরমোন নিঃসরণ করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। স্বচ্ছভাবে চিন্তা করার এবং মনোযোগের ক্ষমতা বাড়ে। উদ্বেগ, অনিদ্রা থেকে রক্ষা পাওয়া যায়। নিয়মিত মেডিটেশন করলে ধূমপান, মাদকাসক্তির মতো খারাপ অভ্যাস ত্যাগ করা সহজ হয়
Source:- Abp News,The Stateman,Masable,Bartoman,Kolom,Aajkaal,prothom alo technology, Times of India, BBC, Technology Android, NDTV, News India,Android rap,Techtune with Android,In Technology,Android Gear, CNN, Telegraph, Gaxonn technology News, Gaxonn News/Tips, Gaxon Health Care, www.gaxon.in
যদি এই পোস্ট তোমার কোনও উপকার বা জ্ঞান অর্জনে এর কাজে লাগে, তবে তা আমাদের কমেন্ট করে জানাতে পারো

::: Thanks to visit on  Gaxonn :::

::: Gaxon Health Care :::
ফোড়া হলো ত্বক এবং এর নিচের অংশে সংক্রমণের কারণে তৈরি জমা পুঁজ। শরীরে এখানে-ওখানে অনেকের ফোড়া হতে দেখা যায়, বিশেষ করে শিশুদের।

ত্বকের নিচে প্রথমে সংক্রমণ হয়, চারপাশের ত্বক লালচে বা গোলাপি হয়ে ওঠে, ব্যথা হয় এবং স্পর্শেই ব্যথা বাড়ে। পরে এই ফুলে ওঠা লালচে বা বাদামি বিষফোড়ার মধ্যে হলদে বা সাদাটে রঙের পুঁজ জমে, তখন একে চিকিৎসার ভাষায় অ্যাবসেস বলে।

ফোড়া যদি হয়...

১     : জীবাণুনাশক সাবান দিয়ে আক্রান্ত স্থান পরিষ্কার করুন।
২:    একটা পরিষ্কার কাপড় গরম পানিতে ভিজিয়ে, চিপে নিয়ে হালকাভাবে ফোড়ার ওপর চেপে ধরলে ফোড়াটি গলে যেতে পারে।

৩:       জীবাণুনাশক মলম ফোড়ার ওপর এবং চারপাশে লাগিয়ে নিন।

৪     : জোর করে নিজেই ফোড়া গলিয়ে দেওয়ার চেষ্টা করবেন না। কেননা সে ক্ষেত্রে সংক্রমণ আশপাশে ছড়িয়ে পড়তে পারে। একটা সাধারণ বিষফোড়া সাধারণত ৭ থেকে ১৪ দিনের মাথায় নিজেই গলে যায়। গলে যাওয়ার পর একটা উষ্ণ, পরিষ্কার কাপড়ের খণ্ড বা তুলা বা গজ দিয়ে চেপে ধরে পুঁজ বের করে আনুন। এবার অ্যান্টিবায়োটিক মলম হালকাভাবে লাগিয়ে শিথিল ব্যান্ডেজ দিয়ে ঢেকে দিন।

৫:    ফোড়া ধরার পর হাত ভালোভাবে ধুয়ে পরিষ্কার কাপড় দিয়ে মুছে নেবেন। ব্যবহার্য টাওয়েল, পোশাক-আশাক, বিছানার চাদর ইত্যাদি গরম পানিতে ধুয়ে ইস্ত্রি করে নেবেন, যাতে সংক্রমণ না ছড়ায়।

৬: যদি প্রায়ই মুখে-গালে ফোড়া হয়, তবে দাড়ি কামানোর পর অ্যান্টিসেপটিক ক্রিম ব্যবহার করুন।


কখন চিকিৎসককে দেখাবেন?


বারবার এবং একসঙ্গে অনেক ফোড়া হলে বা জ্বর থাকলে এবং ডায়াবেটিস বা জটিল কোনো রোগ থাকলে চিকিৎসকের পরামর্শ নিন। ফোড়া হলে অ্যান্টিবায়োটিক সেবনের আগে পুঁজ বের করে নিতে হয়। l সার্জারি বিভাগ,   ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল।
Source:- Abp News,The Stateman,Masable,Bartoman,Kolom,Aajkaal,prothom alo technology, Times of India, BBC, Technology Android, NDTV, News India,Android rap,Techtune with Android,In Technology,Android Gear, CNN, Telegraph, Gaxonn technology News, Gaxonn News/Tips, Gaxon Health Care, www.gaxon.in
যদি এই পোস্ট তোমার কোনও উপকার বা জ্ঞান অর্জনে এর কাজে লাগে, তবে তা আমাদের কমেন্ট করে জানাতে পারো।
::: Thanks to visit on  Gaxonn :::
::: Gaxon Health Care :::
সাধারণত শোনা যায় যে সুস্থ থাকতে হলে দিনে অন্তত আট গ্লাস পানি পান করতে হবে। কিন্তু এটা আসলে একধরনের মিথ— এমনটাই বলছেন সম্প্রতি বিজ্ঞানীরা। এই কথার পেছনে বৈজ্ঞানিক কোনো ভিত্তি নেই।


বিজ্ঞানীরা বলছেন, একজন পূর্ণবয়স্ক পুরুষের দৈনিক ২.৬ লিটার ও পূর্ণবয়স্ক নারীর দৈনিক ২.১ লিটার পানি দরকার হয়। কিন্তু এর সবটাই পানি পান করার মাধ্যমে আসে না। পানি ছাড়াও খাবারের মধ্যে থাকা জলীয় অংশ এবং বিপাক ক্রিয়ায় উৎপন্ন পানি, সবটা মিলিয়েই এই চাহিদা পূরণ হয়। চা, কফি, দুধ, দই ও ফলমূলে যথেষ্ট জলীয় অংশ রয়েছে। এ ছাড়া প্রতিদিন যে আমিষ, ফ্যাট ও শর্করাজাতীয় খাবার খাওয়া হয়, তা বিপাক ক্রিয়ায় প্রায় ২৫০ মিলিলিটার পানি উৎপন্ন করে। এর বাইরে ঠিক কতটুকু পানি খেতে হবে তা নির্ণয় করার জন্য আমাদের মস্তিষ্কে পিপাসাকেন্দ্র রয়েছে। সাধারণ আবহাওয়ায় ছয় গ্লাসের মতো পানি খাওয়া যথেষ্ট হলেও কঠোর পরিশ্রম, ঘাম, গরম আবহাওয়া এই চাহিদা বাড়িয়ে দিতে পারে। আর আপনার পিপাসা ও প্রস্রাবের রং তার জন্য সবচেয়ে নির্ভরযোগ্য সূচক হিসেবে কাজ করে। এবিসি হেলথ।
Source:- Abp News,The Stateman,Masable,Bartoman,Kolom,Aajkaal,prothom alo technology, Times of India, BBC, Technology Android, NDTV, News India,Android rap,Techtune with Android,In Technology,Android Gear, CNN, Telegraph, Gaxonn technology News, Gaxonn News/Tips, Gaxon Health Care, www.gaxon.in
যদি এই পোস্ট তোমার কোনও উপকার বা জ্ঞান অর্জনে এর কাজে লাগে, তবে তা আমাদের কমেন্ট করে জানাতে পারো।
::: Thanks to visit on  Gaxonn :::