Search

Translate This Page in Any Language [ Break the Language ]

Showing posts with label Sosa. Show all posts
Showing posts with label Sosa. Show all posts

বিয়ের বেশ কয়েক বছর হয়ে গেছে। এখন কি প্রেমে ভাটা পড়ছে? জোয়ার আনার রয়েছে কিছু উপায়।
সকালে অফিসের জন্য তাড়াহুড়া, ছেলেমেয়েকে স্কুলে পাঠানো, বাজার করা ইত্যাদি নানান কারণে সংসারজীবনে প্রেম-ভালোবাসা চাপা পড়ে যায়।

সম্পর্কবিষয়ক একটি ওয়েবসাইটে জানানো হয়, যখন স্বামী-স্ত্রীর মধ্যে শারীরিক সম্পর্কে ভাটা পড়ে (যা অবধারিতভাবে সব দম্পতির ক্ষেত্রেই প্রযোজ্য) তখনই একজন আরেকজনকে দোষারোপ করা শুরু করে......
::: Gaxon Health_Care :::

খাবারে প্রচণ্ড অরুচি, কিছুই মুখে নিতে ইচ্ছে করে না। এমন দিন অনেক সময় আসে। অনেক কারণেই এটা হতে পারে। যকৃতের সমস্যায়, জন্ডিসে রুচি কমবেই। পাকস্থলীর বা অন্ত্রের সমস্যায়, অম্লতায়, সংক্রমণ বা ক্যানসারের কারণে বিশ্রি ধরনের অরুচি হয়। কিডনির রোগীদেরও একই সমস্যা। নানা ধরনের ওষুধে রুচি কমে যেতে পারে। এমনকি বিষন্নতায় বা উদ্বেগজনিত মানসিক রোগেও....
::: Gaxon Health_Care :::

ঘুমোতে যাওয়ার আগে সম্ভব হলে স্নান
করে নিন৷ তা না হলে অবশ্যই হাত পা ভাল
করে ধুয়ে নিন, দুই হাতের
কবজি ঠান্ডা জলে ভিজিয়ে নিন৷ ঘাড়ে,
গলায় জল দিন৷
বিছানার কাছে জল
ভর্তি একটা স্প্রে রাখুন৷ গাছে জল দেওয়ার
স্প্রে হলেও চলবে৷ ঘুমোতে যাওয়ার
আগে ঘাড়ে-মুখে হালকা জল
স্প্রে করতে পারেন৷
একটা রুমাল বা এক টুকরো নরম কাপড়
জলে ভিজিয়ে ঘন্টাখানেক ফ্রিজের ভিতর
রেখে দিন৷ শোয়ার সময়
কাপড়টা কপালে দিয়ে রাখুন৷
এটি মাথা ঠান্ডা করবে এবং দ্রুত ঘুমোতেও
সাহায্য করবে৷
গরম অতিরিক্ত অনুভূত হলে অল্প ভেজা টি-
সার্ট বা মোজা পায়ে দিয়েও ঘুমোনোর
চেষ্টা করতে পারেন৷ এটি শরীর
ঠান্ডা করবে এবং ঘাম রোধ করবে৷
অবশ্যই সুতি এবং নরম কাপড়ের বিছানার
চাদর ব্যবহার করুন৷ বিছানার চাদর ও
বালিশের কভার নিয়মিত পরিষ্কার
করে ব্যবহার করবেন৷
দিনে যতটা সম্ভব জল খান,
সুস্থভাবে কাটানোর চেষ্টা করুন৷ তার পরও
ঘুম না এলে ইতিবাচক চিন্তা-ভাবনা করুন,
তাতে রাতের ঘুম ভাল না হলেও
বাড়তি চাপের কারণে পরের দিন খারাপ
যাবে না, বরং সৃষ্টিশীল হয়ে উঠতে পারে৷


 Source:- Abp News,The Stateman,, touchinlife, Wiki, Healthpro, Masable,Bartoman,Kolom,Aajkaal,prothomalo technology, 24hourstalks, Times of India, BBC, Technology Android, NDTV, News India,Android rap, Tuneid,Techtune with Android,In Technology,Android Gear, CNN, Telegraph, Gaxonn technology News, Gaxonn News/Tips. Spoken English & Grammar, www.gaxon.in, www.gaxonn.blogspot.com
যদি এই পোস্ট তোমার কোনও উপকার বা জ্ঞান অর্জনে এর কাজে লাগে, তবে তা আমাদের কমেন্ট করে জানাতে পারো। অথবা শেয়ার করো ফেসবুকে। www.gaxon.in
::: Thanks to visit on  Gaxonn :::

::: Gaxon Health Care :::

অনেকেই কমবেশি এক অস্বস্তিকর পরিস্থিতিতে পড়েন। সবার সঙ্গে বসে কথা বলছেন, হঠাৎ পেটে নিম্নমুখী চাপ, অর্থাৎ গ্যাস।
একটু বেশি বয়সে এ সমস্যা বেশি হয়। পেটে গ্যাসের আক্রমণ কেন হয়, সে সম্পর্কে পরিষ্কার ধারণা থাকলে আপনি সহজেই অপ্রীতিকর অবস্থা এড়াতে পারেন। আঁশযুক্ত খাবার ও শাকসবজি বেশি খেলে পাকস্থলী তার সবটা সহজে পরিপাক করতে পারে না। কিছু খাবার অপরিপাক অবস্থায় চলে যায় ক্ষুদ্রান্ত্রে। সেখানে কিছু ব্যাকটেরিয়া ওসব খাবার খায়। এদের আয়ু খুব কম। মৃত ব্যাকটেরিয়াগুলো থেকে গ্যাস তৈরি হয়। অস্বস্তির কারণ এটাই। তাই সকাল ও দুপুরে শাকসবজি-ফলমূল পরিমিত খাওয়া ভালো। দিনে খেলে সমস্যা নেই, কারণ হাঁটা-চলাফেরায় থাকলে খাদ্য সহজে পরিপাক হয়। বিকেল ও রাতে ওসব খাবার খুব কম খান। ঘন ডালও সহজে পরিপাক হয় না। ফল বা ফ্রুকটোজও দুর্ভোগের কারণ হতে পারে। পরিমিত আহার গ্যাসের প্রকোপ কমায়। কারও গ্যাসের সমস্যা দীর্ঘদিন চলতে থাকলে অবশ্যই চিকিৎসকের কাছে যেতে হবে। পেটে গ্যাসের দীর্ঘস্থায়ী সমস্যা ক্যানসারের লক্ষণও হতে পারে।


It`s suggest by expert you can read

পেটে যাদের গ্যাসের সমস্যা তারা হোমিওপ্যাথিক ওষুধ নাক্স ভমিকা ২০০ একবার খালি পেটে এক ডোজ খাবেন। এক মাসের মধ্যে না কমলে সালফার ২০০ খালি পেটে একবার খাবেন। ৯৫% লোকের গ্যাসের সমস্যা এতেই চলে যাবে। সাবধান, তাড়াতাড়ি আরোগ্যের আশায় ওষুধ দ্বিতীয়বার খাবেন না। খালিপেটে ওষুধ খাওয়ার পর এক ঘণ্টার মধ্যে কিছু খাবেন না। সেই সাথে দুই বেলা আহারের পর ২/৩ মিনিট বজ্রাসনে বসলে ৪৮ ঘণ্টার মধ্যে গ্যাসের সমস্যা চলে যাবে। মহিলারা নামাজ পড়ার সময় যেভাবে বসে তাশাহুদ (আত্তাহিয়াতু) ও দরূদ পড়েন সেভাবে বসাকেই (ঘাড় ও মেরুদণ্ড সোজা রেখে) যোগশাস্ত্রে বজ্রাসন বলে।
Source:- Abp News,The Stateman,Masable,Bartoman,Kolom,Aajkaal,prothom alo technology, Times of India, BBC, Technology Android, NDTV, News India,Android rap,Techtune with Android,In Technology,Android Gear, CNN, Telegraph, Gaxonn technology News, Gaxonn News/Tips, Gaxon Health Care, www.gaxon.in
যদি এই পোস্ট তোমার কোনও উপকার বা জ্ঞান অর্জনে এর কাজে লাগে, তবে তা আমাদের কমেন্ট করে জানাতে পারো।
::: Thanks to visit on  Gaxonn :::


::: Gaxon Health Care :::

সারা বিশ্বে আবাদ হওয়ার দিক থেকে ৪ নম্বরে রয়েছে যে সবজিটি, সেটি হলো শসা। শসার রয়েছে হরেক গুণ। রূপচর্চা ও মেদ নিয়ন্ত্রণসহ নানা উপযোগিতা আছে এই সহজলভ্য সবজির।
শসার হাজার গুণের মধ্যে ১৪টি গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেছেন খাদ্য বিশেষজ্ঞরা। আসুন, একবার নজর বোলাই:
দেহের পানিশূন্যতা দূর করে
ধরুন আপনি এমন কোথাও আছেন, যেখানে হাতের কাছে পানি নেই, কিন্তু শসা আছে। বড়সড় একটা শসা চিবিয়ে খেয়ে নিন। পিপাসা মিটে যাবে। আপনি হয়ে উঠবেন চনমনে।কারণ, শসার ৯০ শতাংশই পানি।
দেহের ভেতর-বাইরের তাপ শোষক
কখনো কখনো আপনি শরীরের ভেতর-বাইরে প্রচণ্ড উত্তাপ অনুভব করেন। দেহে জ্বালাপোড়া শুরু হয়। এ অবস্থায় একটি শসা খেয়ে নিন।এ ছাড়া সূর্যের তাপে ত্বকে জ্বালা অনুভব করলে শসা কেটে ত্বকে ঘষে নিন। নিশ্চিত ফল পাবেন।
বিষাক্ততা দূর করে
শসার মধ্যে যে পানি থাকে তা আমাদের দেহের বর্জ্য ও বিষাক্ত পদার্থ অপসারণে অনেকটা অদৃশ্য ঝাটার মতো কাজ করে। নিয়মিত শসা খাওয়ায় কিডনিতে সৃষ্ট পাথরও গলে যায়।
প্রাত্যহিক ভিটামিনের শূন্যতা পূরণ করে
প্রতিদিন আমাদের দেহে যেসব ভিটামিনের দরকার হয়, তার বেশির ভাগই শসার মধ্যে বিদ্যমান। ভিটামিন এ, বি ও সি আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা ও শক্তি বাড়ায়। সবুজ শাক ও গাজরের সঙ্গে শসা পিষে রস করে খেলে এই তিন ধরনের ভিটামিনের ঘাটতি পূরণ হবে।
ত্বকবান্ধব খনিজের সরবরাহকারী
শসায় উচ্চমাত্রায় পটাশিয়াম, ম্যাগনেশিয়াম ও সিলিকন আছে, যা ত্বকের পরিচর্যায় বিশেষ ভূমিকা রাখে। এ জন্য ত্বকের পরিচর্যায় গোসলের সময় শসা ব্যবহার করা হয়।
হজম ও ওজনহ্রাসে সহায়ক
শসায় উচ্চমাত্রায় পানি ও নিম্নমাত্রার ক্যালরিযুক্ত উপাদান রয়েছে। ফলে যাঁরা দেহের ওজন কমাতে চান, তাঁদের জন্য শসা আদর্শ টনিক হিসেবে কাজ করবে। যাঁরা ওজন কমাতে চান, তাঁরা স্যুপ ও সালাদে বেশি বেশি শসা ব্যবহার করবেন। কাঁচা শসা চিবিয়ে খেলে তা হজমে বড় ধরনের ভূমিকা রাখে। নিয়মিত শসা খেলে দীর্ঘমেয়াদি কোষ্ঠ-কাঠিন্য দূর হয়।
চোখের জ্যোতি বাড়ায়
সৌন্দর্যচর্চার অংশ হিসেবে অনেকে শসা গোল করে কেটে চোখের পাতায় বসিয়ে রাখেন।এতে চোখের পাতায় জমে থাকা ময়লা যেমন অপসারিত হয়, তেমনি চোখের জ্যোতি বাড়াতেও কাজ করে।চোখের প্রদাহপ্রতিরোধক উপাদান প্রচুর পরিমাণে থাকায় ছানি পড়া ঠেকাতেও এটি কাজ করে।
ক্যানসার প্রতিরোধে কাজ করে
শসায় সিকোইসোলারিসিরেসিনোল, ল্যারিসিরেসিনোল ও পিনোরেসিনোল—এ তিনটি আয়ুর্বেদিক উপাদান আছে। জরায়ু, স্তন ও মূত্রগ্রন্থিসহ বিভিন্ন স্থানে ক্যানসার হওয়ার ঝুঁকি কমানোর সঙ্গে এই তিন উপাদানের জোরালো সম্পর্ক রয়েছে।

ডায়াবেটিস নিয়ন্ত্রণে ভূমিকা রাখে
ডায়াবেটিস থেকে মুক্তি দেয়, কোলস্টেরল কমায় ও রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে।

মুখ পরিষ্কার রাখে
দুর্গন্ধযুক্ত সংক্রমণে আক্রান্ত মাড়ির চিকিৎসায় শসা দারুণ কাজ করে। গোল করে কাটা এক স্লাইস শসা জিহ্বার ওপরে রেখে সেটি টাকরার সঙ্গে চাপ দিয়ে আধা মিনিট রাখুন। শসার সাইটোকেমিক্যাল এর মধ্যে বিশেষ বিক্রিয়া ঘটিয়ে আপনার মুখের জীবাণু ধ্বংস করবে। সজীব হয়ে উঠবে আপনার নিঃশ্বাস।

চুল ও নখ সতেজ করে
শসার মধ্যে যে খনিজ সিলিকা থাকে তা আমাদের চুল ও নখকে সতেজ ও শক্তিশালী করে তোলে। এ ছাড়া শসার সালফার ও সিলিকা চুলের বৃদ্ধিতে সহায়তা করে।

গেঁটেবাত থেকে মুক্তি
শসায় প্রচুর পরিমাণে সিলিকা আছে। গাজরের রসের সঙ্গে শসার রস মিশিয়ে খেলে দেহের ইউরিক অ্যাসিডের মাত্রা নেমে আসে। এতে গেঁটেবাতের ব্যথা থেকে মুক্তি পাওয়া যায়।

মাথাধরা থেকে নিষ্কৃতি
ভোরে ঘুম থেকে ওঠার পর অনেকের মাথা ধরে। শরীর ম্যাজম্যাজ করে। শসায় প্রচুর পরিমাণে ভিটামিন বি ও সুগার আছে। তাই ঘুমাতে যাওয়ার আগে কয়েক স্লাইস শসা খেয়ে নিলে ভোরে ঘুম থেকে ওঠার পর এ সমস্যা থাকবে না।

কিডনি সুস্থ রাখে

শরীরের ইউরিক অ্যাসিডের মাত্রা ঠিক রাখে শসা। এতে কিডনি থাকে সুস্থ ও সতেজ।
Source:- Abp News,The Stateman,Masable,Bartoman,Kolom,Aajkaal,prothom alo technology, Times of India, BBC, Technology Android, NDTV, News India,Android rap,Techtune with Android,In Technology,Android Gear, CNN, Telegraph, Gaxonn technology News, Gaxonn News/Tips.
যদি এই পোস্ট তোমার কোনও উপকার বা জ্ঞান অর্জনে এর কাজে লাগে, তবে তা আমাদের কমেন্ট করে জানাতে পারো।
::: Thanks to visit on  Gaxonn :::