:: Gaxon_Info ::
Try To Better Service....
::Info
:: ::
::Bangla_Problem::
:: Follow Us ::
Online Page Viewing..
Search
Translate This Page in Any Language [ Break the Language ]
Showing posts with label talking lies. Show all posts
Showing posts with label talking lies. Show all posts
20:50
বিয়ের বেশ কয়েক বছর হয়ে গেছে। এখন কি প্রেমে ভাটা পড়ছে? জোয়ার আনার রয়েছে কিছু উপায়।
সকালে অফিসের জন্য তাড়াহুড়া, ছেলেমেয়েকে স্কুলে পাঠানো, বাজার করা ইত্যাদি নানান কারণে সংসারজীবনে প্রেম-ভালোবাসা চাপা পড়ে যায়।
সম্পর্কবিষয়ক একটি ওয়েবসাইটে জানানো হয়, যখন স্বামী-স্ত্রীর মধ্যে শারীরিক সম্পর্কে ভাটা পড়ে (যা অবধারিতভাবে সব দম্পতির ক্ষেত্রেই প্রযোজ্য) তখনই একজন আরেকজনকে দোষারোপ করা শুরু করে......
09:44
Gaxon News
ফেইসবুকে বেশি ‘লাইক’ পাওয়ার জন্য কি আপনার প্রোফাইলে মিথ্যার আশ্রয়ে নেন? মনে রাখবেন এই অভ্যাস ভবিষ্যতে আপনাকে লজ্জায় ফেলে দিতে পারে।
নতুন এক জরিপ থেকে জানা গেছে, সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীদের মধ্যে প্রায় দুই তৃতীয়াংশ ‘বাস্তবতার উপর রং চড়ায়’ আর নিজেকে বাস্তব জীবনের চেয়ে বেশি আকর্ষণীয়ভাবে উপস্থাপন করে...
08:34
20:55
09:50
08:25
09:15
::: Gaxon Health_Care :::
আসক্তি মাত্রই ক্ষতিকর আর স্মার্টফোনে আসক্তি যে মারাত্মক
ক্ষতির কারণ হতে পারে, তা গবেষক ও চিকিত্সকেরা দীর্ঘদিন ধরে বলে আসছেন। অতিরিক্ত স্মার্টফোনের
ব্যবহার এবং স্মার্টফোন থেকে নির্গত আলো দীর্ঘমেয়াদি চোখের সমস্যা তৈরি।
যুক্তরাজ্যের চক্ষুরোগ-চিকিত্সকেরা জানিয়েছেন, মানুষ
স্মার্টফোনে এতটাই আসক্ত হয়ে যাচ্ছে যে তাঁরা চোখের সর্বনাশের ঝুঁকি তৈরি করে ফেলছে।
বিবিসি অনলাইনের এক খবরে এ তথ্য জানানো হয়েছে।
অতিরিক্ত সময় ধরে মোবাইল ফোন, কম্পিউটার, ট্যাবলেট
ও ফ্ল্যাট স্ক্রিন টিভি দেখার বিষয়ে সতর্ক থাকতে বলেছেন চক্ষুরোগ-বিশেষজ্ঞরা। তাঁদের
দাবি, যে যন্ত্রগুলো থেকে আলো নির্গত হয় তা চোখের দীর্ঘমেয়াদি সমস্যা তৈরি হতে পারে
এবং মাথাব্যথা হতে পারে।
দুই হাজার লোকের মধ্যে চালানো এক জরিপের কথা বিবিসির
প্রতিবেদনে বলা হয়েছে। ওই জরিপে ২৫ বছরের কম বয়সীরা দিনে ৩২ বারেরও বেশি মোবাইল ফোনে
চোখ রাখেন-এমন তথ্য জানা গেছে।
চক্ষুরোগ-চিকিত্সক অ্যান্ডি হেপওর্থ দাবি করেছেন,
মোবাইল চোখের দিকে তাকালে চোখের পলক কম পড়ে এবং স্বাভাবিকের তুলনায় স্মার্টফোন চোখের
বেশি কাছাকাছি এনে কোনো বিষয় দেখা হয়। মোবাইল ফোনের আলো চোখের জন্য ক্ষতিকর ও বিষাক্ত
হতে পারে। তাই একটানা দীর্ঘক্ষণ স্মার্টফোন স্ক্রিনের দিকে তাকিয়ে থাকা উচিত নয়।
এদিকে, অতিরিক্ত সময় ধরে মুঠোফোন ব্যবহারের ক্ষতিকর
দিক নিয়ে টাইমস অব ইন্ডিয়াও এক প্রতিবেদন প্রকাশ করেছে। এ প্রতিবেদনে দাবি করা হয়েছে,
অতিরিক্ত সময় ধরে মোবাইল ফোনের ব্যবহার শুক্রাণু কমিয়ে দিতে পারে। অধিকাংশ পুরুষই তাঁর
মুঠোফোন প্যান্টের পকেটে রাখেন। এ সময় রেডিও ফ্রিকোয়েন্সি ইলেকট্রো ম্যাগনেটিক রেডিয়েশন
পুরুষের প্রজননতন্ত্রের ক্ষতি করতে পারে। এ ধরনের ক্ষতিকর তরঙ্গ শুক্রাণুর ওপর প্রভাব
ফেলে এবং শুক্রাণুর ঘনত্ব কমিয়ে দিতে পারে। মুঠোফোন তরঙ্গে শুক্রাণুর ক্ষতি বিষয়ক সাম্প্রতিক
এক গবেষণায় যুক্তরারে গবেষকেরা এ তথ্য পেয়েছেন। ভারতের জয়েন্ট প্রতিস্থাপন চিকিত্সক
নীরদ ভেং সরকার জানিয়েছেন, অতিরিক্ত সময় ধরে মেসেজ বা বার্তা টাইপ করা হলে আঙুলের জয়েন্টগুলোতে
ব্যথা হতে পারে এবং অবস্থা বেশি খারাপ হলে আর্থরাইটিসের মতো সমস্যা দেখা দিতে পারে।
অনেকের ঘাড় ব্যথার সমস্যাও দেখা দিতে পারে। অনেকেই অতিরিক্ত ঝুঁকে বসে দীর্ঘ সময় ধরে
বার্তা পাঠাতে থাকেন। বসার ভঙ্গির কারণেও শরীরে নানা অসুবিধা দেখা দিতে পারে। চিকিত্সকের
পরামর্শ হচ্ছে অতিরিক্ত সময় ধরে মুঠোফোনে বার্তা লিখবেন না, বা অতিরিক্ত সময় স্মার্টফোনের
স্ক্রিনে তাকাবেন না।
Source:- Abp News,The Stateman,, touchinlife, Wiki,
Healthpro, Masable,Bartoman,Kolom,Aajkaal,prothomalo technology, 24hourstalks,
Times of India, BBC, Technology Android, NDTV, News India,Android
rap, Tuneid,Techtune with Android,In Technology,Android Gear, CNN, Telegraph,
Gaxonn technology News, Gaxonn News/Tips. Spoken English & Grammar, www.gaxon.in, www.gaxonn.blogspot.com
যদি এই পোস্ট তোমার
কোনও উপকার বা জ্ঞান অর্জনে এর কাজে লাগে,
তবে তা আমাদের কমেন্ট করে জানাতে পারো। অথবা শেয়ার করো ফেসবুকে। www.gaxon.in
::: Thanks to visit on Gaxonn :::
19:39
বিখ্যাত অভিধান অক্সফোর্ড ইংলিশ ডিকশনারিতে একটি শব্দের
(siphon) অর্থ বা ব্যাখ্যায় ভুল ছিল। ৯৯ বছর পর সেটি পরিবর্তন করা হয়েছে। ভুলটি ২০১০
সালে প্রথম ধরা পড়ে অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড ইউনিভার্সিটি অব টেকনোলজির গবেষক স্টিফেন
হিউজের চোখে। অভিধানে siphon শব্দের ব্যাখ্যা ছিল, ‘এটি একটি লম্বা নল। চারপাশের চাপের
কারণে নলটির মধ্যে দিয়ে তরল প্রবাহিত হয়।’ কিন্তু আসলে অভিকর্ষজ ত্বরণের কারণে নলের
মধ্যে দিয়ে তরল প্রবাহিত হয়। হিউজ নতুন করে শব্দটির ব্যাখ্যা অভিধানভুক্ত করতে অক্সফোর্ড
ডিকশনারি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন। তিনি এ ব্যাপারে প্রয়োজনীয় প্রমাণ উপস্থাপন
করেন। অবশেষে তাঁর অনুরোধে সাড়া দেয় প্রতিষ্ঠানটি। টাইমস অব ইন্ডিয়া।
09:37
::: Gaxonn Technology News :::
সকালের তুলনায় বিকেলবেলা মানুষ মিথ্যাচার ও
প্রতারণার আশ্রয় নেয় বেশি। কারণ, ক্লান্তির কারণে দিনের এ সময়
তারা নিজেদের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। যুক্তরাষ্ট্রের হার্ভার্ড
বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞানীরা এমনটিই দাবি করছেন। সাইকোলজিক্যাল সায়েন্স
সাময়িকীতে এ গবেষণা প্রতিবেদন প্রকাশিত হয়েছে।
স্বেচ্ছাসেবকদের দুটি দলে ভাগ করে একটি
কম্পিউটারনির্ভর খেলায় অংশ নিতে বলেন গবেষকেরা। এতে সাফল্যের জন্য পুরস্কারও
ঘোষণা করা হয়। সকালে ও বিকেলে খেলতে দিয়ে দেখা যায়, স্বেচ্ছাসেবকেরা সকালে
সুষ্ঠুভাবে খেললেও বিকেলে প্রায়ই মিথ্যা বা প্রতারণামূলক কৌশলের আশ্রয় নেন।
আরেকটি পরীক্ষায় ওই স্বেচ্ছাসেবকদের শব্দ ব্যবহারের একটি খেলায় অংশগ্রহণের সুযোগ
দেওয়া হয়। এতে তাঁরা সকালবেলায় নৈতিকতা-সংশ্লিষ্ট বিভিন্ন শব্দ ব্যবহার করলেও
বিকেলে অন্যান্য গতানুগতিক শব্দ ব্যবহার করেছেন। গবেষকেরা এর আগেও পৃথক একটি
গবেষণায় দেখেছেন, বেলা বাড়ার সঙ্গে পাল্লা দিয়ে মানুষের
নৈতিকতাবোধ হ্রাস পায়। টেলিগ্রাফ।
Source:- Abp News,The Stateman,Masable,Bartoman,Kolom,Aajkaal,prothom
alo technology, Times of India, BBC, Technology Android, NDTV, News India,Android
rap,Techtune with Android,In Technology,Android Gear, CNN, Telegraph, Gaxonn
technology News, Gaxonn News/Tips.
যদি এই পোস্ট তোমার
কোনও উপকার বা জ্ঞান অর্জনে এর কাজে লাগে,
তবে তা আমাদের কমেন্ট করে জানাতে পারো।
::: Thanks to visit on Gaxonn :::
Subscribe to:
Posts
(Atom)






