:: Gaxon_Info ::
Try To Better Service....
::Info
:: ::
::Bangla_Problem::
:: Follow Us ::
Online Page Viewing..
Search
Translate This Page in Any Language [ Break the Language ]
09:04
::: Gaxon Health_Care :::
বলা হয়ে থাকে, তরমুজ ওজন কমাতে সাহায্য করে, নিম্ন
রক্তচাপ থাকলে রক্ত সঞ্চালন বাড়াতে সহায়ক তরমুজ। তবে, নতুন খবর হলো, তরমুজ পুরুষদের
যৌনজীবনকে তরতাজা করে তুলতে পারে!
রসাল এই ফলের স্বাদের কথা সবাই জানেন। খেতেও পছন্দ
করেন অনেকেই। কিন্তু আলাদাভাবে এর পুষ্টিগুণের কথা আলোচনা হয় না খুব একটা।
সম্প্রতি ইতালীয় গবেষকদের এক গবেষণায় বলা হয়েছে, তরমুজের
সাইট্রুলিন অ্যামাইনো অ্যাসিড রক্ত সঞ্চালন বাড়ানোর পাশাপাশি পুরুষত্বহীনতায় মহৌষধ
হিসেবে কাজ করতে পারে। ইন্দো-এশিয়ান নিউজ এ খবর জানিয়েছে।
আমাদের শরীর এই সাইট্রুলিনকে ব্যবহার করে আরেকটা অ্যামাইনো
অ্যাসিড সৃষ্টি করে, যার নাম অরগিনিন। এই অরগিনিন অনেকটা ভায়াগ্রার মতো কাজ করে। এটা
শরীরে নাইট্রিক অক্সাইড বাড়ায়, যা রক্তনালিগুলোকে চাপমুক্ত করে। ভায়াগ্রা-জাতীয় ওষুধগুলোও
এই একই প্রক্রিয়ায় কাজ করে থাকে। আর অতিরিক্ত নাইট্রিক অ্যাসিড কণ্ঠনালির প্রদাহ, উচ্চ
রক্তচাপ এবং অন্যান্য কার্ডিওভাসকুলার সমস্যা সমাধানে সহায়ক হিসেবেও উল্লেখ করা হয়েছে
গবেষণাটিতে।
রসাল ফল তরমুজের ৯২ ভাগই পানি আর ৮ ভাগ শর্করা। তরমুজ
একই সঙ্গে ভিটামিন ‘সি’রও দারুণ উত্স।
Source:- Abp News,The Stateman,, touchinlife, Wiki,
Healthpro, Masable,Bartoman,Kolom,Aajkaal,prothomalo technology, 24hourstalks,
Times of India, BBC, Technology Android, NDTV, News India,Android
rap, Tuneid,Techtune with Android,In Technology,Android Gear, CNN, Telegraph,
Gaxonn technology News, Gaxonn News/Tips. Spoken English & Grammar, www.gaxon.in, www.gaxonn.blogspot.com
যদি এই পোস্ট তোমার
কোনও উপকার বা জ্ঞান অর্জনে এর কাজে লাগে,
তবে তা আমাদের কমেন্ট করে জানাতে পারো। অথবা শেয়ার করো ফেসবুকে। www.gaxon.in
::: Thanks to visit on Gaxonn :::
Tags:Health Care,man,tension,Tips,water,www.gaxon.in | 0
comments
09:02
::: Gaxon Health_Care :::
সমৃদ্ধশালী দেশে মানুষ সাধারণত জীবন নিয়েই সন্তুষ্ট
থাকে। কিন্তু তাদের জীবনেও একধরনের তিক্ত দুঃখবোধ ও বিরক্তি থাকতে পারে। ফলে দরিদ্র
দেশের মানুষের চেয়ে তারা এক হিসাবে পিছিয়ে পড়ে।
যুক্তরাষ্ট্রের পারডু বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান
বিভাগের সহকারী অধ্যাপক লুই টে ও তাঁর সহযোগীরা ১৫৮টি দেশের আট লাখ ৪০ হাজার মানুষের
ওপর পরিচালিত এক গবেষণার ভিত্তিতে এ তথ্য জানিয়েছেন। এ গবেষণা প্রতিবেদন সাইকোলজিক্যাল
সায়েন্স সাময়িকীতে প্রকাশিত হয়েছে। এতে বলা হয়, মানসিক চাপের তীব্রতা ধনী দেশের বাসিন্দাদের
মধ্যেই তুলনামূলক বেশি দেখা যায়। ফলে তাদের মধ্যে নেতিবাচক আবেগের প্রকাশও বেশি। আর
সেই বিবেচনায় যুক্তরাষ্ট্রের একজন বিত্তশালী মানুষের তুলনায় জিম্বাবুয়ের একজন স্বল্প
আয়ের মানুষও সুখী জীবনযাপন করতে পারে।
লুই টে বলেন, উন্নত আয়ের দেশের মানুষের জীবনযাত্রা
বেশ দ্রুত। আর সেখানে কাজ, মানুষের প্রত্যাশা আর বিভিন্ন বিকল্প থেকে বাছাই করে নেওয়ার
সুযোগও থাকে বেশি। কিন্তু দরিদ্র আয়ের দেশের মানুষের জীবনের গতি ও চাহিদাও থাকে তুলনামূলক
কম।
মানসিক চাপ ও দুঃখবোধের সম্পর্ক নিয়ে অতীতেও একাধিক
গবেষণা হয়েছে। এতে দেখা যায়, উদ্বেগ এবং হরেক রকমের বিকল্প থেকে সেরা কিছু বাছাই করতে
গিয়ে মানুষ চাপের মধ্যে পড়ে। লাইভসায়েন্স।
Source:- Abp News,The Stateman,, touchinlife, Wiki,
Healthpro, Masable,Bartoman,Kolom,Aajkaal,prothomalo technology, 24hourstalks,
Times of India, BBC, Technology Android, NDTV, News India,Android
rap, Tuneid,Techtune with Android,In Technology,Android Gear, CNN, Telegraph,
Gaxonn technology News, Gaxonn News/Tips. Spoken English & Grammar, www.gaxon.in, www.gaxonn.blogspot.com
যদি এই পোস্ট তোমার
কোনও উপকার বা জ্ঞান অর্জনে এর কাজে লাগে,
তবে তা আমাদের কমেন্ট করে জানাতে পারো। অথবা শেয়ার করো ফেসবুকে। www.gaxon.in
::: Thanks to visit on Gaxonn :::
08:58
::: Gaxon Health_Care :::
সাধারণ মধ্যবিত্ত ঘরের তরুণী, যে নিজের জীবন নিয়ে
অনেক স্বপ্ন দেখে। কিন্তু স্বপ্নের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে তার ঈশ্বরপ্রদত্ত গায়ের
রঙ। এ নিয়ে সে খুবই হতাশ। অবশেষে কোনো এক বান্ধবীর পরামর্শে একটি ‘জাদুকরি’ রঙ ফর্সাকারী
ক্রিমের খোঁজ পেলো। সেই ক্রিম ব্যবহার করে রাতারাতি পাল্টে গেলো তরুণীর ভাগ্য। রাস্তাঘাটের
ছেলেরা অবাক হয়ে তার দিকে তাকাতে লাগলো যারা এতদিন তাকে অবজ্ঞা করতো। একদিন তার স্বপ্নের
রাজপুত্র ময়ুরপংখি নাও ভিরালো তার ঘাটে। তার পর শুধু আনন্দের গল্প! কালো মেয়েটের ভাগ্য
পরিবর্তনের পুরো কৃতিত্ব রঙ ফর্সাকারী ক্রিমের!! সত্যি হোক কিংবা ভ্রান্তি, মানুষ এখন
ফরসা ত্বকে মোহগ্রস্ত। ছেলে কিংবা মেয়ের স্বপ্নের রানী বা রাজা কোন কালো ত্বকের কেউ
নয়। একটা ছেলের রঙিন চোখ খুঁজে ফিরে একটা ফর্সা সুন্দরী ললনা। তা হোক জীবন সঙ্গীনি
কিংবা বন্ধুত্ব করার জন্য। তেমনি একটা মেয়েও কখনোই কল্পনা করেনা যে একটা কালো ত্বকের
ছেলে তার জীবন সঙ্গী বা বন্ধু হবে। ছেলে মেয়ে কেউই চায়না কালো ত্বকের কারো সাথে জীবনে
জড়াতে। ছেলে কিংবা মেয়ে সবার অবচেতন মনের গহীনে লালন করে একটি সুন্দর ত্বকের বিপরীর
লিঙ্গের মানুষ। এটা শুধু বাংলাদেশ কিংবা ভারতে নয়, পৃথিবীর অনেক দেশেই। যদিও ভাগ্যের
লিখন না যায় খন্ডন। আর এ সুযোগ নিতে ভুল করেননি ব্যবসায়ীরা। তারা বিভিন্ন কৌশলে ত্বক
ফর্সা করার প্রলোভন দেখিয়ে উপস্থান করছে নিত্য নতুন উপকরণ। হাজির করছে নানান নামের
রং ফর্সা করা ক্রিমের পসরা। দেশী বিদেশী কসমেটিক কোম্পানিগুলো নিয়ে এল রঙ ফরসাকারী
ক্রিম। কয়েক দশক ধরে ধীরে ধীরে এর বাজার বাড়ল। একসময় সেলিব্রিটিরা এসব পণ্যের প্রচারে
নামলেন, বিক্রি উঠল তুঙ্গে। ভারতের গবেষণা সংস্থা গবেষণা সংস্থা ACNielsen এর মতে শুধু
ইন্ডিয়াতেই ২০১০ সালে এই বাজারের আর্থিক মূল্যমান ছিল ৪৩২ মিলিয়ন ডলার এবং প্রতি বছর
১৮% প্রবৃদ্ধি নিয়ে অগ্রসর হচ্ছে। গত বছর দেশটিতে ফেয়ারনেস ক্রিম ব্যবহার করা হয়েছে
২৩৩ টন।
সম্ভবত ব্রিটিশরা উপমহাদেশে শাসন শুরু করবার পর থেকেই
এই ধারণা জন্মাতে শুরু করে যে, গায়ের রং ফর্সা মানেই সুন্দর। অবশ্য এরও আগে বর্ণপ্রথার
সুবাদে এই ধারণা জন্মায় যে ‘ব্রাহ্মণরা শুদ্ধ বিধায় সাদা এবং দলিত তথা নিম্ন বর্ণের
লোকজন অশুদ্ধ বিধায় কালো’। ধীরে ধীরে ফর্সা হওয়ার ধারণা এত ব্যাপক বিস্তৃতি লাভ করে
যে এশিয়া মহাদেশ কিংবা আরেকটু স্পষ্ট করে বললে ভারতীয় উপমহাদেশ ফেয়ারনেস ক্রিম কোম্পানিগুলোর
সবচাইতে বড় বাজারে পরিণত হয়েছে। উপমহাদেশের নামজাদা সব অভিনেতা-অভিনেত্রীই ফেয়ারনেস
ক্রিম কোম্পানিগুলোর মডেল হয়েছেন,যার ফলে এইসব ফেয়ারনেস ক্রিম নারীসমাজের মধ্যে তুমুল
জনপ্রিয়। ফেয়ারনেস ক্রিম শুধু নারীতেই থেমে থাকেনি বরং এখন পুরুষের জন্যও ফেয়ারনেস
ক্রিম পাওয়া যায়। বাংলাদেশ ক্রিকেট দলের বেশ জনপ্রিয় একজন ক্রিকেটার এই মিডিয়া ক্যাম্পেইনে
আছেন। তবে গবেষণায় দেখা গেছে, অধিকাংশ রঙ ফরসাকারী পণ্যে মারকিউরাস ক্লোরাইডের মতো
অ্যাকটিভ ইনগ্রেডিয়েন্টস ব্যবহার করা হয়, যা ত্বকের জন্য মারাত্মক ক্ষতিকর। সম্প্রতি
ভারতের সেন্টার ফর সায়েন্স অ্যান্ড এনভায়রনমেন্টের (সিএসই) পলিউশন মনিটরিং ল্যাব-এ
পরীক্ষা করা সবকটি ফেয়ারনেস ক্রিমেই পারার পরিমাণ পাওয়া গিয়েছে ৪৪ শতাংশেরও বেশি। বাজারে
প্রথম সারির মোট ১৪টি ফেয়ারনেস ক্রিমের উপর এই পরীক্ষা চালানো হয়। সিএসই-র ডিরেক্টর
জেনারেল সুনীতা নারায়ণ বলেছেন, "কসমেটিক্সে পারার ব্যবহার সম্পূর্ণ ভাবে অনৈতিক
ও বেআইনি।"
প্রশ্ন জাগে এসব ক্রিম কি সত্যিই কোনো কাজে আসে? প্রাথমিক
ভাবে এইসব ফেয়ারনেস ক্রিম ব্যবহারের ফলে সাময়িক ভাবে ত্বকের রং কিছুটা ফর্সা হলেও দীর্ঘমেয়াদে
ব্যবহার করলে ত্বকের ক্ষতি মোটামুটি নিশ্চিত। ত্বকের জন্য ক্ষতিকর এই সকল রং ফর্সাকারী
ক্রিম ব্যবহারকারীরা ভাবতের পারেন এই ক্রিম ব্যবহারের ফলে তাদের ত্বকের রঙে পরিবর্তন
এসেছে। আগের চেয়ে একটু ফরসা দেখা যাচ্ছে (আসলে ফ্যাকাসে)। কিন্তু এর বিনিময়ে কতটুকু
মূল্য দিয়ে যাচ্ছেন, সেটা জানা আছে তো? সকলের জানা দরকার যে রঙ ফরসাকারী ক্রিম সবার
জন্যই ক্ষতিকর।ফর্সা হওয়ার ক্রিম আপনার জীবনে ডেকে আনতে পারে চরম বিপর্যয়। এমনটাই জানাচ্ছেন
বৈজ্ঞানিকরা। গবেষণায় দেখা গিয়েছে প্রায় সব ফর্সা হওয়ার ক্রিমেই মেশানো থাকে পারা।
যার থেকে ত্বকের অ্যালার্জি, র্যাশ এমনকি ক্যানসারও হতে পারে। গবেষণায় দেখা গেছে,
অধিকাংশ রঙ ফরসাকারী পণ্যে মারকিউরাস ক্লোরাইডের মতো অ্যাকটিভ ইনগ্রেডিয়েন্টস ব্যবহার
করা হয়, যা ত্বকের জন্য মারাত্মক ক্ষতিকর। মারকিউরাস ক্লোরাইড মূলত ব্লিচের কাজ করে,
আর এটাই ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। তাই এ ধরনের ক্রিম নিয়মিত ব্যবহার করলে ত্বক পাতলা
হয়ে যায় ও টানটান ভাব হারায়। এতে ব্রণও সৃষ্টি হয়। এছাড়াও ফেয়ারনেস ক্রিম ত্বককে ফটোসেনসেটিভ
বা আলোক সংবেদনশীল করে তোলে। তাই এ ধরনের ত্বকে সূর্যের রশ্মি তুলনামূলক বেশি প্রভাব
ফেলে এবং গুটি ও খুজলি তৈরি হয়। এছাড়া অনেক সংবেদনশীল ত্বকে অয়েল প্যাক, ফেশিয়াল কিংবা
ম্যাসাজ করলেও পার্শ্বপ্রতিক্রিয়া হওয়ার সম্ভাবনা বেশি থাকে। একটি প্রশ্ন তাহলে রয়েই
যায়, সত্যিই কী ত্বকের রঙ পরিবর্তন করার জন্য সম্পূর্ণ নিরাপদ কোনো পদ্ধতি নেই? হ্যাঁ,
আছে। জাপান ও ইউরোপে বর্তমানে বেশ কিছু কার্যকরী ক্রিম পাওয়া যাচ্ছে, তবে এগুলোকে আসলে
ক্রিম না বললে উচ্চমূল্যের ওষুধ বলাই ভালো, যা মেলানিনকে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া
ছাড়াই প্রভাবিত করতে পারে। অবশ্য এসব ব্যবহারের আগে ডাক্তারের যথাযথ নির্দেশনা প্রয়োজন।
বর্তমানে মেয়েদের পাশা পাশি রুষদের ফেয়ারনেস নিয়েও বেশ চিন্তিত হয়ে পড়েছে কোম্পানিগুলো।
কিন্তু মনে রাখা ভালো, পুরুষ ও নারীর ত্বকে খুব বেশি পার্থক্য নেই। উল্টো ছেলেদের ফেয়ারনেস
ক্রিমে অধিক পরিমাণে ব্লিচ ব্যবহার করার পার্শ্বপ্রতিক্রিয়া হিসেবে ব্রণ বেশি হওয়ার
সম্ভাবনা থাকে।
তার পরও অনেকে নিজের ত্বক ফরসা করার ত্যাগ হিসেবে
এ ক্ষতি মেনে নেন। তাই ফেয়ারনেস ক্রিমের মায়া তারা ছাড়তে পারেন না। কিন্তু তাদেরও জেনে
রাখা ভালো, ব্লিচিং শুধু সাময়িক ফরসা করতে পারে। কিন্তু প্রকৃতপক্ষে ভালো ত্বকের জন্য
জরুরি পিগমেন্টেশন কমানো, যা ফেয়ারনেস ক্রিমের পক্ষে সম্ভব নয়। তা ছাড়া এটা মনে রাখা
ভালো যে ড্যামেজ ফরসা ত্বকের চেয়ে তুলনামূলক কম ফরসা নিখুঁত ত্বক অনেক বেশি আকর্ষণীয়
ও কাঙ্ক্ষিত। তা ছাড়া একজন নর বা নারী যদি শিক্ষা-মেধা সহ অন্যান্য গুণাবলি থাকে, তাহলে
তারা কেন ফেয়ারনেস ক্রিম ব্যবহার করবেন? তাহলে কি ফর্সা হওয়াটাই কি সব? সুতরাং সাত
দিনে ফর্সা হতে চান? টিভি বিজ্ঞাপনের চটকে ভোলার আগে দু-বার ভাবুন। এখনও সময় আছে। সতর্ক
হোন। তথাকথিত সুন্দরী হওয়ার আকাঙ্খা আপনাকে মারাত্মক সর্বনাশের দিকে ঠেলে দিচ্ছে না
তো? কারণ সচেতনতার বিকল্প নাই। আজ থেকেই বিরত থাকুন তথা কথিত এই সকল রং ফর্সা করা ক্রীম
যার বেশীর ভাগ ত্বকের জন্য মারাত্বক ক্ষতিকর।
Source:- Abp News,The Stateman,, touchinlife, Wiki,
Healthpro, Masable,Bartoman,Kolom,Aajkaal,prothomalo technology, 24hourstalks,
Times of India, BBC, Technology Android, NDTV, News India,Android
rap, Tuneid,Techtune with Android,In Technology,Android Gear, CNN, Telegraph,
Gaxonn technology News, Gaxonn News/Tips. Spoken English & Grammar, www.gaxon.in, www.gaxonn.blogspot.com
যদি এই পোস্ট তোমার
কোনও উপকার বা জ্ঞান অর্জনে এর কাজে লাগে,
তবে তা আমাদের কমেন্ট করে জানাতে পারো। অথবা শেয়ার করো ফেসবুকে। www.gaxon.in
::: Thanks to visit on Gaxonn :::
08:55
::: Gaxon Relation :::
ফেসবুক-টুইটারের মতো সামাজিক যোগাযোগের অনলাইন মাধ্যমগুলো
দাম্পত্য সম্পর্কে বিভিন্ন নেতিবাচক প্রভাব ফেলছে। প্রতারণা, শারীরিক ও মানসিক টানাপোড়েন
থেকে শুরু করে কখনো কখনো বিচ্ছেদ পর্যন্ত হচ্ছে। যুক্তরাষ্ট্রের মিসৌরি বিশ্ববিদ্যালয়ের
সাংবাদিকতা বিভাগের ছাত্রছাত্রীদের এক গবেষণায় এ তথ্য পাওয়া গেছে।
সাইবারসাইকোলজি, বিহেভিয়ার অ্যান্ড সোশ্যাল নেটওয়ার্কিং
সাময়িকীতে এ-সংক্রান্ত একটি গবেষণা প্রতিবেদন প্রকাশিত হয়েছে। এতে বলা হয়, ফেসবুক-টুইটারের
ব্যবহারকারীরা নিজেদের ঘনিষ্ঠতম সঙ্গীদের সঙ্গেও এসব মাধ্যম-সম্পর্কিত বিভিন্ন বিরোধে
জড়িয়ে পড়ে। এতে অনেক পুরোনো সম্পর্কেও ভাঙন ধরতে পারে।
গবেষক রাসেল ক্লেটনের নেতৃত্বে এক জরিপে টুইটার ব্যবহারকারী
৫৮১ জন ব্যক্তি অংশ নেন। তাঁদের অধিকাংশই টুইটার নিয়ে নিজেদের প্রিয়জনদের সঙ্গে কোনো
না কোনোভাবে দ্বন্দ্বে জড়িয়েছেন। ফেসবুক ব্যবহারকারীদের ওপর পৃথক এক জরিপ চালিয়ে ক্লেটন
দেখতে পান, অন্তত তিন বছরের পুরোনো সম্পর্কেও জটিলতা থেকে শুরু করে চূড়ান্ত ভাঙন পর্যন্ত
দেখা দিয়েছে ফেসবুকবিষয়ক ঝগড়ার জেরে।
গবেষণা শেষে ক্লেটনের পরামর্শ, যেকোনো বয়সী দম্পতিদের
ফেসবুক-টুইটার ব্যবহারে সীমাবদ্ধতা থাকা উচিত। কারণ, দীর্ঘ সময় ধরে বা একটানা এসব মাধ্যম
ব্যবহারে স্বাস্থ্যঝুঁকির পাশাপাশি পারস্পরিক বিশ্বাসের অভাব এবং বিচ্ছেদ দেখা দিচ্ছে।
আইএএনএস।
Source:- Abp News,The Stateman,, touchinlife, Wiki,
Healthpro, Masable,Bartoman,Kolom,Aajkaal,prothomalo technology, 24hourstalks,
Times of India, BBC, Technology Android, NDTV, News India,Android
rap, Tuneid,Techtune with Android,In Technology,Android Gear, CNN, Telegraph,
Gaxonn technology News, Gaxonn News/Tips. Spoken English & Grammar, www.gaxon.in, www.gaxonn.blogspot.com
যদি এই পোস্ট তোমার
কোনও উপকার বা জ্ঞান অর্জনে এর কাজে লাগে,
তবে তা আমাদের কমেন্ট করে জানাতে পারো। অথবা শেয়ার করো ফেসবুকে। www.gaxon.in
::: Thanks to visit on Gaxonn :::
08:52
::: Gaxon Technology News :::
সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ফেসবুক এবার চালু করেছে
সংবাদসেবা। সংবাদ সংস্থা ও সাংবাদিকদের জন্য বিশেষ এ সেবা। সম্প্রতি ‘ফেসবুক নিউজওয়্যার’
নামের এ সেবাটি চালুর ঘোষণা দেওয়া হয়। নতুন সেবা দিতে নিউজ করপোরেশনের মালিকানাধীন
স্টোরিফুলের সঙ্গে যৌথভাবে কাজ করবে ফেসবুক। সংস্থাটি বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের
টাইমলাইন থেকে ছবিসহ সংবাদ সংগ্রহ করে সেসব সংবাদ পরিবেশন করবে। বর্তমানে সামাজিক যোগাযোগ
মাধ্যমগুলো সংবাদের গুরুত্বপূর্ণ ক্ষেত্র হিসেবে বিবেচিত হচ্ছে। প্রতিদিন ফেসবুকে প্রায়
কয়েক কোটি ব্যবহারকারী নানাভাবে ফেসবুকে সংবাদ দিচ্ছেন, আবার সংবাদ শেয়ার করছেন।
ফেসবুক ছাড়াও জনপ্রিয় খুদে ব্লগ লেখার সাইট টুইটার,
ভিডিও দেখার সাইট ইউটিউব, গুগলের সামাজিক যোগাযোগের সাইট গুগল প্লাসে হাজারো সংবাদ
প্রকাশিত হচ্ছে। ফেসবুকের নিউজ এবং গ্লোবাল পার্টনারশিপ বিভাগের পরিচালক অ্যান্ডি মিশেল
জানান, ‘ফেসবুকে যুক্ত ব্যবহারকারীরা এক জায়গায় থাকায় সংবাদ খোঁজার বিষয়টি এখন অনেক
সহজ হয়ে গেছে।
এ সংবাদগুলোকে আরও সহজে সংবাদ সংস্থা কিংবা সাংবাদিকদের কাছে পৌঁছাতে
চালু করা হয়েছে ফেসবুক নিউজওয়্যার।’
ব্যবহারকারীদের শেয়ার করা কিংবা নানাভাবে প্রকাশিত
সংবাদগুলো থেকে স্টোরিফুল প্রয়োজনীয় বিভিন্ন সংবাদ সংগ্রহ করবে। তবে সংবাদ, ছবি ও ভিডিও
সংগ্রহের আগে কপিরাইটের বিষয়টি পরীক্ষা করা হবে বলে জানা গেছে।
ফেসবুক নিউজওয়্যারের নানা খবর পাওয়া যাবে
www.facebook.com/FBNewswire ঠিকানার পেজে।
Source:- Abp News,The Stateman,, touchinlife, Wiki,
Healthpro, Masable,Bartoman,Kolom,Aajkaal,prothomalo technology, 24hourstalks,
Times of India, BBC, Technology Android, NDTV, News India,Android
rap, Tuneid,Techtune with Android,In Technology,Android Gear, CNN, Telegraph,
Gaxonn technology News, Gaxonn News/Tips. Spoken English & Grammar, www.gaxon.in, www.gaxonn.blogspot.com
যদি এই পোস্ট তোমার
কোনও উপকার বা জ্ঞান অর্জনে এর কাজে লাগে,
তবে তা আমাদের কমেন্ট করে জানাতে পারো। অথবা শেয়ার করো ফেসবুকে। www.gaxon.in
::: Thanks to visit on Gaxonn :::
08:49
::: Gaxon Technology News :::
নকিয়ার একটি যুগের অবসান হতে চলেছে। সুপরিচিত নকিয়ার
মোবাইল বিভাগটির নাম পরিবর্তনের মধ্য দিয়েই শেষ হচ্ছে নকিয়ার এই পথ চলা। নকিয়ার মোবাইল
বিভাগটির নাম পরিবর্তন করে মাইক্রোসফট মোবাইল নাম দেবে মাইক্রোসফট কর্তৃপক্ষ। এপ্রিলের
শেষ নাগাদ নকিয়ার মোবাইল বিভাগটি কিনে নেওয়ার প্রক্রিয়া সম্পন্ন করছে বিশ্বের বৃহত্তম
সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠানটি। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট সিনেট এক খবরে এ তথ্য জানিয়েছে।
সম্প্রতি ফিনল্যান্ড নকিয়া ও মাইক্রোসফটের চুক্তি
সম্পর্কিত থেকে একটি চিঠি অনলাইনে ফাঁস হয়েছে।
এই চিঠির তথ্য অনুযায়ী, নকিয়া করপোরেশনকে
মাইক্রোসফট নতুন নাম দিচ্ছে আর সেই নতুন নাম হচ্ছে মাইক্রোসফট মোবাইল করপোরেশন। এই
চিঠিতে আরও দাবি করা হয়েছে, শিগগিরই মাইক্রোসফট ও নকিয়ার চুক্তি সম্পন্ন হবে। অবশ্য
মার্চ মাসেই মাইক্রোসফট ও নকিয়া কর্তৃপক্ষ এপ্রিল মাসের মধ্যে চুক্তির কার্যক্রম সম্পন্ন
করার কথা প্রকাশ করেছিল।
ফাঁস হওয়া চিঠির অংশ
নকিয়া কী আর থাকছে না? এই প্রশ্নটি মনে জাগা স্বাভাবিক।
মার্কিন বাজার-বিশ্লেষকেরা জানিয়েছেন, মাইক্রোসফটের কাছে নকিয়া বিক্রি হয়ে যাওয়ার অর্থ
নকিয়া নামটি একেবারেই মুছে যাওয়া বা নকিয়া নিশ্চিহ্ন হয়ে যাওয়া নয়। এর অর্থ হচ্ছে এখন
মানুষ যে নকিয়াকে জানে সে পরিচয় শেষ হয়ে যাওয়া। মাইক্রোসফট কেবল নকিয়ার মোবাইল ফোন
বিভাগটি কিনেছে যার মধ্যে রয়েছে নকিয়ার ফিচার ফোন নির্মাতা দলটিও।
তবে নেটওয়ার্ক যন্ত্রাংশের
ব্যবসা ও হেয়ার ম্যাপসের ব্যবসা বিক্রি করেনি নকিয়া কর্তৃপক্ষ। এ ছাড়াও নকিয়া ব্র্যান্ড
নামটি ব্যবহার করার অধিকার রয়েছে বর্তমান নকিয়া কর্তৃপক্ষের। ৭২০ কোটি মার্কিন ডলারের
চুক্তিতে এক দশকের জন্য নকিয়া ব্র্যান্ড নামটি ব্যবহার করার অনুমতি পেয়েছে মাইক্রোসফটও।
এ ছাড়াও লুমিয়া ও আশা ব্র্যান্ডটিও ব্যবহার করতে পারবে মাইক্রোসফট।বাজার-বিশ্লেষকেরা
জানিয়েছেন, নকিয়ার নাম মাইক্রোসফট মোবাইল হয়ে গেলেও ব্যবসায়িক অংশীদার প্রতিষ্ঠানগুলোর
সঙ্গে সম্পর্ক একইরকম রাখবে মাইক্রোসফট।
নকিয়াকে কিনে নেওয়ার শর্ত হিসেবে, নকিয়ার সব অধিকার
ও সুবিধার পাশাপাশি এর পণ্য ও সেবার ক্ষেত্রে মাইক্রোসফট দায়বদ্ধ থাকবে।
আরও পড়ুন: নকিয়ার ভবিষ্যৎ কোন পথে
Source:- Abp News,The Stateman,, touchinlife, Wiki,
Healthpro, Masable,Bartoman,Kolom,Aajkaal,prothomalo technology, 24hourstalks,
Times of India, BBC, Technology Android, NDTV, News India,Android
rap, Tuneid,Techtune with Android,In Technology,Android Gear, CNN, Telegraph,
Gaxonn technology News, Gaxonn News/Tips. Spoken English & Grammar, www.gaxon.in, www.gaxonn.blogspot.com
যদি এই পোস্ট তোমার
কোনও উপকার বা জ্ঞান অর্জনে এর কাজে লাগে,
তবে তা আমাদের কমেন্ট করে জানাতে পারো। অথবা শেয়ার করো ফেসবুকে। www.gaxon.in
::: Thanks to visit on Gaxonn :::
08:36
::: Gaxon Technology News :::
নতুন নকশা আর নতুন নতুন ফিচারে ফায়ারফক্স ব্রাউজারকে
সাজালো মজিলা। ডেস্কটপ ওয়েব ব্রাউজারের ২৯তম সংস্করণটিকে প্রায় এক হাজার ৩০০ পরিবর্তন
এনেছে প্রতিষ্ঠানটি।
মজিলার দাবি, নতুন সংস্করটিতে কাস্টমাইজ করার নানা
সুবিধা যুক্ত হয়েছে। এতে এসেছে নতুন মেনু ও ফায়ারফক্স অ্যাকাউন্টের মাধ্যমে নতুন সিনক্রোনাইজ
সুবিধা।
প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন, গুগলের ক্রোম ব্রাউজারের
অনুকরণে মোজিলার ফায়ারফক্স ব্রাউজারটিকে সাজানো হয়েছে। গুগলের ইন্টারফেসের মতো করা
হয়েছে ফায়ারফক্সের ইন্টারফেসকে।
এতে টাচসুবিধার
পণ্যগুলোতেও ফায়ারফক্স ব্রাউজার ব্যবহারের সুবিধা
হবে।মজিলা ফায়ারফক্স স্টার্ট পেজ
মজিলা দাবি করেছে, ব্রাউজার অভিজ্ঞতাকে আরও উন্নত
করতেই নতুন করে সাজানো হয়েছে ফায়ারফক্স ব্রাউজারের নতুন সংস্করণটিকে।
ফায়ারফক্সের নতুন মেনুতে ‘কাস্টমাইজ’ টুল থাকবে যাতে ব্যবহারকারীরা নতুন
ফিচার যুক্ত করা বা অ্যাড অন যুক্ত করার সুবিধা পাবেন। ফায়ারফক্স সিনক্রোনাইজেশনের
মাধ্যমে অ্যান্ড্রয়েডনির্ভর পণ্যেও ব্রাউজিং হিস্টোরিতে অ্যাকসেস সুবিধা, পাসওয়ার্ড
সংরক্ষণ, বুকমার্ক করা বা নতুন ট্যাব খুলতে সুবিধা থাকবে।
মজিলা জানিয়েছে, ফায়ারফক্স ২৯ সংস্করণে আরও সহজ বুকমার্ক
সুবিধা থাকবে। এই সংস্করণটিতে সর্বমোট এক হাজার ৩০০টি পরিবর্তন এসেছে। এই ব্রাউজারটি
ওয়েবআরটিসি সমর্থন করে যাতে ব্রাউজারের মাধ্যমে ভিডিও কল বা অন্যান্য ফাইল শেয়ার করার
সুবিধা থাকবে।
Source:- Abp News,The Stateman,, touchinlife, Wiki,
Healthpro, Masable,Bartoman,Kolom,Aajkaal,prothomalo technology, 24hourstalks,
Times of India, BBC, Technology Android, NDTV, News India,Android
rap, Tuneid,Techtune with Android,In Technology,Android Gear, CNN, Telegraph,
Gaxonn technology News, Gaxonn News/Tips. Spoken English & Grammar, www.gaxon.in, www.gaxonn.blogspot.com
যদি এই পোস্ট তোমার
কোনও উপকার বা জ্ঞান অর্জনে এর কাজে লাগে,
তবে তা আমাদের কমেন্ট করে জানাতে পারো। অথবা শেয়ার করো ফেসবুকে। www.gaxon.in
::: Thanks to visit on Gaxonn :::
20:13
::: Gaxon Inspired :::
জীবনে সফল হওয়ার জন্য স্মার্টনেসের বিকল্প নেই। কর্মক্ষেত্রে
যত স্মার্ট হওয়া যাবে তত দ্রুত পদোন্নতি ঘটবে। পর্যাপ্ত ঘুম স্বাস্থকর মস্তিষ্কের
পূর্বশর্ত। যদি সৃজনশীল মন অথবা প্রখর স্মৃতিশক্তি পেতে চান,
তবে রাতে একটি ভাল ঘুম
দিন। ৬ ঘন্টার কম ঘুম বেশিরভাগ মানুষেরই শরীরের চাহিদা পূরণ করতে পারে না। অর্থাৎ ৬-৯
ঘন্টার মধ্যেই ঘুম হওয়া উত্তম। পর্যাপ্ত ঘুমের অভাবে মস্তিষ্কের অনেক কোষ ধ্বংস হয়ে
যায়। বিষয়টি কিন্তু সাংঘাতিক! কথা বলার সময় সুন্দর সুন্দর শব্দ চয়ন করতে চেষ্টা করুন,
নিজের মাতৃভাষাকে ভালোভাবে আয়ত্বকরে শব্দভান্ডারকে সমৃদ্ধ করার চেষ্টা করুন। বর্তমান
ফ্যাশন অনুযায়ী পোশাক পরুন।
নতুন কিছু শিখলে আপনার বুদ্ধি এবং স্মার্টনেস্ দুটোই
বাড়ে। আপনি যতো বেশি শিখবেন, জানবেন আপনার মস্তিষ্কের চর্চাও ততো বেশি হবে এবং এর কার্যক্ষমতাও
বৃদ্ধি পাবে। কর্মক্ষেত্রে যখন যেখানে থাকবেন তখন শুধু সেখানেই মোনযোগ রাখুন, আবার
পরিবার বা বুন্ধু মহলে থাকা অবস্থায় তখন শুধু তাদের সাথেই সময় কাটান। আপনাকে অবশ্যই
নিজের উপর আস্থা রাখুন, বিশ্বাস আনুন। একজন ব্যক্তিত্ববান মানুষই পারে অন্যের কৃতিত্বকে
স্বীকৃতি দিতে। আপনার শরীর থেকে যেন কোন দুর্গন্ধ না বের হয়, সেদিকে খেয়াল রাখুন। লাজুক
মানুষরা নতুন মানুষের সঙ্গে কথা বলা শুরু করতে খুব একটা স্বচ্ছন্দ বোধ করেন না।
ছোটদের স্নেহ দিন এবং বড়দের শ্রদ্ধা করুন। যে ব্যক্তি
নিজের চেয়ে ছোট পদের ব্যক্তিদের সাথে ভালো আচরণ করেন না, তিনি কখোনোই একজন ভালোমানুষ
হিসাবে গণ্য হতে পারেন না। খুব দামী পোশাক পরিধান করে সবসময় সেজেগুজে থাকলেই স্মার্টনেট
আসবে তা কিন্তু নয়। শরীরের পোশাক যেমনই হোক, সেটি যেন পরিষ্কার পরিচ্ছন্ন আর পরিপাটি
হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। আয়ত্ব করুন শৃজনশীলভাবে কথা বলার অভ্যাস। আপনি যদি সুন্দরভাবে
গুছিয়ে সাবলীলভাবে কথা বলতে পারেন তাহলে সকলে অবশ্যই আপনার কথার মূল্য দিতে বাধ্য থাকবেন।
আপনি অন্যের চোখ দিয়ে নিজের দিকে তাকান। তাইলেই বুঝা
যাবে, কেমন হলে ভালো হয়। টিএসসি'তে একটা শুদ্ধ উচ্চারনের কোর্স করে নিতে পারেন। ৬০০-৭০০
টাকার কোর্স টা সত্যিই কাজের। শয়তান না হলে লিডার হওয়া যায় না।সব জায়গায় লিডার হওয়ার
দরকার নাই। নিজের গোপন বিষয় কখন কার সাথে শেয়ার করবেন- ঠাণ্ডা মাথায় ভেবে নিজেই
সিদ্ধান্ত নিন। সিদ্ধান্ত নেওয়ার আগে পরে কী হতে পারে, তা নিয়ে একটু মাথা খাটালে
ভালো হয়। দলাদলি থাকবেই। আপনি কৌশলে দলবাজি থেকে দূরে থাকুন। আব্রাহাম লিংকন এর মতে
“পরাজয় মানে সমাপ্তি নয়,যাত্রা একটু দীর্ঘ হয় মাত্র”। বিজয়ীরা সবসময় যেকোনো সমস্যা
মোকাবেলা করতে প্রস্তুত।
একজন লোক মেলায় লাল-নিল-সবুজ ইত্যাদি অনেক রঙয়ের
বেলুন বিক্রি করে জীবিকা নির্বাহ করতো। কখনো কখনো তার বিক্রি কমে গেলে সে হিলিয়াম
গ্যাসে ভর্তি একটি বেলুন আকাসে উড়িয়ে দিত। বেলুনটিকে আকাশে উড়তে দেখে উৎসাহী বাচ্চারা
বেলুনগুলোর কাছে ভিড় করে তার বিক্রি বাড়িয়ে দিত। সারাদিন এই পদ্ধতিতে বেলুন বিক্রি
করত। একদিন পিছন থেকে জামায় টান পরাতে বেলুনয়ালা মুখ ফিরিয়ে দেখল একটা বাচ্চা ছেলে।
বাচ্চা ছেলেটি বলল “কালো রঙয়ের বেলুন কি আকাশে ঊরে?” বালকটির অত্যাধিক আগ্রহ লক্ষ্য
করে লোকটি তাকে আশ্বস্ত করে বলল, “বেলুন রঙয়ের জন্য আকাশে ঊরে না, বেলুনের ভিতরের
গ্যাস বেলুনকে আকাশে উড়ায়”।
আমাদের জীবনেও একথা সত্য। আমাদের ভিতরে কি আছে সেইটাই
প্রধান। আমাদের ভিতরের যে জিনিসটি আমাদের উপরে উঠতে সাহায্য করবে তা হল আমাদের মানসিকতা।
আমরা যদি মানসিকতা ঠিক করে একটা সিন্ধান্তে উপনীত হই যে আমি ইহা পারবোই। তাহলে আপনি
দেখবেন যে আপনি সেই কাজে সফল।
ব্যাক্তিত্ব হচ্ছে অভিজ্ঞতার ঝুলি, আর এই ঝুলিতে রয়েছে
– আমরা প্রতিনিয়ত যা বলি, যা করি, যা অনুভব করি, যা ভাবি, যা আশা করি, যা বিশ্বাস করি;
সাথে রয়েছে চলার পথে আমরা কোন পরিস্থিতিতে কি প্রতিক্রিয়া দেখাই সে সবকিছু। সোনা গলিয়ে
অলংকার হয়। ধাতু পিটিয়ে পাত্র তৈরী হয়। পাথর কেটে মূতি গড়া হয়। তাই জীবনে যত কষ্ট পাবেন,
ততই খাটিঁ ও দামী হবেন। মনোবিজ্ঞানীরা বলেন, ব্যক্তিত্ব তার স্বকীয় বংশগতি ও পরিবেশের
যৌথ ফলাফল।
A brief definition would be that personality is
made up of the characteristic patterns of thoughts, feelings and behaviors that
make a person unique. In addition to this, personality arises from within the
individual and remains fairly consistent throughout life.
Source:- Abp News,The Stateman,, touchinlife, Wiki,
Healthpro, Masable,Bartoman,Kolom,Aajkaal,prothomalo technology, 24hourstalks,
Times of India, BBC, Technology Android, NDTV, News India,Android
rap, Tuneid,Techtune with Android,In Technology,Android Gear, CNN, Telegraph,
Gaxonn technology News, Gaxonn News/Tips. Spoken English & Grammar, www.gaxon.in, www.gaxonn.blogspot.com
যদি এই পোস্ট তোমার
কোনও উপকার বা জ্ঞান অর্জনে এর কাজে লাগে,
তবে তা আমাদের কমেন্ট করে জানাতে পারো। অথবা শেয়ার করো ফেসবুকে। www.gaxon.in
::: Thanks to visit on Gaxonn :::
20:04
::: Gaxonn Health_Care :::
মানবদেহে জৈব রক্তের সঞ্চালন অব্যাহত রাখতে এই কৃত্রিম
রক্ত ব্যবহারের পরিকল্পনা চলছে। মুমূর্ষু রোগীদের প্রাণহানি এড়ানো সম্ভব হবে। স্টেম
সেল থেকে লোহিত রক্তকণিকা তৈরির প্রচেষ্টায় গবেষকেরা ইতিমধ্যে সফল হয়েছেন।
তাঁদের পরনে সাদা পোশাক। মানুষের কৃত্রিম রক্ত ও হাড়
তৈরির কাজে ব্যস্ত তাঁরা। শিল্পপ্রতিষ্ঠানে এমন উৎপাদন-প্রক্রিয়া জন্ম দিতে পারে ভীতিকর
অনুভূতি। কারও কারও মনে হতে পারে এটি বিজ্ঞান কল্পকাহিনি। কিন্তু গবেষকদের দাবি, বাস্তবে
একদিন এমনটিই দেখা যাবে, বাণিজ্যিকভাবে তৈরি হবে কৃত্রিম রক্ত।
মানুষের কৃত্রিম অঙ্গপ্রত্যঙ্গ তৈরিতে আধুনিক গবেষণায়
অনেক সাফল্য এসেছে। একই সঙ্গে ত্রিমাত্রিক (থ্রিডি) প্রিন্টারের সাহায্যে বিভিন্ন জিনিসের
প্রতিরূপ উৎপাদন প্রযুক্তিরও অভাবনীয় বিকাশ ঘটেছে।
বিজ্ঞানীরা বলছেন, এই দুইয়ে মিলে ভবিষ্যতে বাণিজ্যিকভাবে
মানুষের রক্ত ও হাড় উৎপাদন সম্ভব হবে—এমন ভাবনা অবান্তর বলে উড়িয়ে দেওয়ার সুযোগ কমে
এসেছে। তবে বিপুল পরিমাণে কৃত্রিম রক্ত ও হাড় মানবদেহে প্রতিস্থাপনের পরীক্ষা চালানোর
বিষয়টিকেই এগুলো উৎপাদনের পথে সবচেয়ে বড় বাধা হিসেবে বিবেচনা করা হয়। স্টেম সেল থেকে
তৈরি কৃত্রিম রক্ত ও অঙ্গপ্রত্যঙ্গ মানুষের শরীরে সফলভাবে প্রতিস্থাপন করা সম্ভব হলেই
এসবের বাণিজ্যিক উৎপাদনে যাওয়া যাবে।
যুক্তরাজ্যের একদল গবেষক সেই সম্ভাবনা জোরালো বলেই
মনে করছেন। দেশটির ওয়েলকাম ট্রাস্টের অর্থায়নে একটি প্রকল্পের আওতায় মানবদেহে কৃত্রিম
রক্ত প্রতিস্থাপনের কাজ শুরু করেছেন গবেষক মার্ক টার্নার।
টার্নারের নেতৃত্বে একদল গবেষক ইতিমধ্যে তৈরি করেছেন
মানবদেহে স্থানান্তরের উপযোগী লোহিত রক্তকণিকা। স্টেম সেল থেকে লোহিত রক্ত কণিকা তৈরিতে
টার্নার একটি বিশেষ পদ্ধতি অবলম্বন করেছেন। এতে প্রথমে মানুষের শরীরের কোষ থেকে স্টেম
সেল তৈরি করা হয়। মানবদেহের অনুরূপ জৈবরাসায়নিক বৈশিষ্ট্যের ওই স্টেম সেল থেকে লোহিত
রক্তকণিকা তৈরি করা হয়। টার্নার বলেন, মানবদেহের উপযোগী রক্ত তৈরির পরীক্ষা আগেও অনেক
হয়েছে। তবে তাঁরা প্রথমবারের মতো মানুষের শরীরের জন্য নিরাপদ রক্ত তৈরি করতে সমর্থ
হয়েছেন। এটি প্রয়োজনে মানুষের শরীর থেকে অপসারণ করা যাবে।
টার্নার ও তাঁর সহযোগীরা ২০১৬ অথবা ২০১৭ সালের শুরুতেই
গবেষণাটি সম্পন্ন করার পরিকল্পনা করছেন। এই পরীক্ষায় তিনজন থ্যালাসেমিয়া রোগীর শরীরে
কৃত্রিম রক্ত প্রতিস্থাপন করা হবে। পরে তাঁদের শরীরের প্রতিক্রিয়া পর্যবেক্ষণ করা হবে।
থ্যালাসেমিয়ায় আক্রান্ত রোগীদের শরীরে কিছুদিন পরপরই রক্ত পরিবর্তন করতে হয়।
টেলিগ্রাফ।
Source:- Abp News,The Stateman,, touchinlife, Wiki,
Healthpro, Masable,Bartoman,Kolom,Aajkaal,prothomalo technology, 24hourstalks,
Times of India, BBC, Technology Android, NDTV, News India,Android
rap, Tuneid,Techtune with Android,In Technology,Android Gear, CNN, Telegraph,
Gaxonn technology News, Gaxonn News/Tips. Spoken English & Grammar, www.gaxon.in, www.gaxonn.blogspot.com
যদি এই পোস্ট তোমার
কোনও উপকার বা জ্ঞান অর্জনে এর কাজে লাগে,
তবে তা আমাদের কমেন্ট করে জানাতে পারো। অথবা শেয়ার করো ফেসবুকে। www.gaxon.in
::: Thanks to visit on Gaxonn :::
19:48
::: Gaxonn Health_Care :::
ডিম্বাণু ও শুক্রাণুর মধ্যে প্রথম সংযোগের ঘটনাটি
ডিম্বকোষের উপরিতলে একটি গুরুত্বপূর্ণ প্রোটিন অণুর মাধ্যমে নিয়ন্ত্রিত হয়। অণুটি ডিম্বকোষকে
একটি শুক্রাণুর সঙ্গে যুক্ত হয়ে নিষিক্ত ডিম্বাণু গঠনের সুযোগ করে দেয়। বিজ্ঞানীরা
এবার ওই বিশেষ প্রোটিন অণুটি আবিষ্কার করেছেন।
সন্তান ধারণে অক্ষম নারীদের জন্য এবার সুখবর দিলেন
বিজ্ঞানীরা। এতে গর্ভধারণের প্রথম ধাপে শুক্রাণু ও ডিম্বাণুর মিলনকে নিয়ন্ত্রণের পাশাপাশি
নতুন ধরনের জন্মনিরোধক তৈরির পথও সুগম করতে পারে। যুক্তরাজ্যের ওয়েলকাম ট্রাস্টের স্যাঙ্গার
ইনস্টিটিউটের গবেষক গেভিন রাইট বলেন, বাবার শুক্রাণু ও মায়ের ডিম্বাণুতে বিদ্যমান প্রোটিনই
গর্ভধারণের মুহূর্তে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অপ্রত্যাশিত বন্ধ্যাত্বের চিকিৎসায়
এই আবিষ্কার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
নাম তার জুনো
প্রোটিনটির নাম রাখা হয়েছে জুনো। আর শুক্রাণুতে এটির
অনুরূপ আরেকটি প্রোটিনের নাম দেওয়া হয়েছে ইজুমো। গর্ভধারণের পরপরই ডিম্বাণুতে জুনো
প্রোটিনের পরিমাণ দ্রুত হ্রাস পেতে থাকে। এ-সংক্রান্ত একটি গবেষণা প্রতিবেদন নেচার
সাময়িকীতে প্রকাশিত হয়েছে।
নতুন জন্মনিরোধক
এই প্রোটিন আবিষ্কারের ফলে ডিম্বাণু বা শুক্রাণুর
উৎপাদন অব্যাহত রেখেই কার্যকর নতুন ধরনের জন্মনিরোধক তৈরির সম্ভাবনার পথও সুগম হয়েছে।
১ গর্ভধারণের প্রথম পর্যায়
ইজুমো-ওয়ান নামের একটি প্রোটিন শুক্রাণুর আবরণে থাকে।
এটি জুনো নামের অনুরূপ বৈশিষ্ট্যের একটি প্রোটিন চিহ্নিত করে সেটির সঙ্গে ডিম্বাণুর
উপরিতলে যুক্ত হয়। তখন শুক্রাণুটি ডিম্বাণুর ভেতরে প্রবেশ করে এবং দুই সেট ক্রোমোজোম
একসঙ্গে মিলে যায়। গর্ভনিষেকের প্রথম পর্বটি এভাবেই সম্পন্ন হয়।
২ নিষিক্ত ডিম্বাণুর সুরক্ষা
গর্ভনিষেক প্রক্রিয়া শুরু হওয়ার কয়েক মিনিটের মধ্যে
ডিম্বাণুর উপরিতলে অবশিষ্ট জুনো প্রোটিন বুদ্বুদের মতো বেরিয়ে আসে এবং কোষের বাইরের
গুটিকায় রূপ নেয়। এতে অন্য শুক্রাণুগুলো ডিম্বাণুতে প্রবেশে বাধা পায় এবং গর্ভধারণ
প্রক্রিয়া নির্বিঘ্ন হয়।
Source:- Abp News,The Stateman,Masable,Bartoman,Kolom,Aajkaal,prothom
alo technology, Times of India, BBC, Technology Android, NDTV, News India,Android
rap,Techtune with Android,In Technology,Android Gear, CNN, Telegraph, Gaxonn
technology News, Gaxonn News/Tips. Spoken English & Grammar.
যদি এই পোস্ট তোমার
কোনও উপকার বা জ্ঞান অর্জনে এর কাজে লাগে,
তবে তা আমাদের কমেন্ট করে জানাতে পারো। অথবা শেয়ার করো ফেসবুকে। www.gaxon.in / www.gaxonn.blogspot.com
::: Thanks to visit on Gaxonn :::
19:39
বিখ্যাত অভিধান অক্সফোর্ড ইংলিশ ডিকশনারিতে একটি শব্দের
(siphon) অর্থ বা ব্যাখ্যায় ভুল ছিল। ৯৯ বছর পর সেটি পরিবর্তন করা হয়েছে। ভুলটি ২০১০
সালে প্রথম ধরা পড়ে অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড ইউনিভার্সিটি অব টেকনোলজির গবেষক স্টিফেন
হিউজের চোখে। অভিধানে siphon শব্দের ব্যাখ্যা ছিল, ‘এটি একটি লম্বা নল। চারপাশের চাপের
কারণে নলটির মধ্যে দিয়ে তরল প্রবাহিত হয়।’ কিন্তু আসলে অভিকর্ষজ ত্বরণের কারণে নলের
মধ্যে দিয়ে তরল প্রবাহিত হয়। হিউজ নতুন করে শব্দটির ব্যাখ্যা অভিধানভুক্ত করতে অক্সফোর্ড
ডিকশনারি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন। তিনি এ ব্যাপারে প্রয়োজনীয় প্রমাণ উপস্থাপন
করেন। অবশেষে তাঁর অনুরোধে সাড়া দেয় প্রতিষ্ঠানটি। টাইমস অব ইন্ডিয়া।
12:13
::: Gaxon Technology News :::
With Windows 8, Microsoft
wants one operating system that works well both on both desktop PCs and
tablets. Google, meanwhile, has chosen Android as its tablet and smartphone
interface while developing Chrome OS for laptops. So what happens when you put
Android on a laptop with a touchscreen, like with the Lenovo Ideapad A10?
Not Quite Android
Many smartphone makers
choose to put custom UI skins on Android. Usually, I’m not a fan of that. But
on laptops, it’s a necessity. Android isn’t made for laptops, so to make it
usable with this form factor, things need to change. Which is why Lenovo has
introduced things like a custom dock which mimics the Windows Launch Superbar.
Android also needs a
keyboard which steps away from the traditional Windows and Linux keyboards,
with special buttons for common Android features like apps drawer,
multi-tasking, etc.
to help us personalise
your reading experience.
But the downside of all
this is that these are, in the end, cosmetic changes—the limit of what a
company can do without moving beyond the core challenges Android faces as a
laptop OS.
Apps, Apps, Apps
The big problem for
Android is that its apps are not made for use in a laptop or desktop setting,
they are made with the intent of being touched. While some of them translate
decently to a keyboard+mouse interface, they still don’t match up to what you
would get on Windows. And this is especially found wanting in the quality of
the programs.
No office suite, for
example, matches up to what you get in Microsoft Office on Windows or Mac.
Kingsoft Office and others are decent, but the mobile versions are not as robust
as desktop alternatives. Try working with tables in the word processor or try a
spreadsheet file with macros and the limitations of mobile office suites come
to the fore.
Then there’s the complete
lack of support for professional applications. Adobe Photoshop Touch or any
other image-editing app on Android doesn’t hold a candle to their desktop
counterparts.
But perhaps the most
damaging thing for Android is that its mobile browsers aren’t as good as Chrome
or Firefox on desktop. By default, these mobile browsers are set to load pages
in mobile mode. With a few small hacks, you can set it so that the browser
always fetches the desktop version of any website, but what makes Chrome and
Firefox so great on desktop are the many extensions and plug-ins that make them
a flawless interface to the internet. Without those, we might as well be using
Internet Explorer, and that’s the same kind of limitation you feel when you use
Chrome Mobile or Firefox Mobile on Android.
Bad Multi-tasking, Great
Multimedia
The other thing that irks
the Android laptop user is the lack of true multi-tasking. While floating
windows have bridged the gap to an extent when compared to what you’d get on
Windows or Linux, it’sstill not as good as the desktop operating systems.
Where Android does score
is in its vast Play Store and all the goodies that brings. You have access to
the full Google Play Music library of music, the Play Movies library of films
and TV shows, and the Play Books library of novels and magazines. As a
multimedia device, Android outshines Windows quite easily.
There’s also the added
benefit of the Play Store and its collection of great casual games.
What Android Needs To Be A
Laptop OS
So the question is, what
would Android need to do to make it a great laptop operating system? The
biggest thing missing, in my opinion, is bringing great desktop apps to this OS
through the same Play Store. Just like you install Chrome for smartphones,
there should be an option to install Chrome Desktop for the same touchscreen
devices—this app, however, would need to be made for keyboard usage.
Apart from the apps front,
a focus on true multi-tasking would be great, but that seems more unlikely.
Instead, hardware manufacturers giving more RAM in Android laptops makes more
sense, as features like floating windows take the brunt of turning Android into
a desktop interface.
Finally, much like there
are homescreen replacements for smartphones, it would be great if there were
third-party apps or downloadable elements that customised your Android to be
used for laptops rather than tablets—i.e. turn the focus from touch-based input
to keyboard+mouse input.
As things stand today,
however, Android is a long way away from incorporating these features. As such,
it’s not yet ready to be a laptop operating system, so your choices are still
limited to Windows, Linux, Mac and Google’s other operating system, Chrome OS.
Source:- Abp News,The
Stateman,Masable,Bartoman,Kolom,Aajkaal,prothom alo technology, Times of India,
BBC, Technology Android, NDTV, News India,Android rap,Tech2, Frist Techtune
with Android,In Technology,Android Gear, CNN, Telegraph, Gaxonn technology
News, Gaxonn News/Tips, Gaxon Health Care, www.gaxon.in
যদি এই পোস্ট তোমার কোনও উপকার বা জ্ঞান অর্জনে এর
কাজে লাগে, তবে তা আমাদের কমেন্ট করে জানাতে পারো। অথবা শেয়ার করো ফেসবুকে।
::: Thanks to visit on Gaxonn :::
Subscribe to:
Posts
(Atom)







